কেনো জানি আজ হটাৎ খুব সকালে ঘুম ভাংল। খুব সকাল বলতে প্রায় ৭.০০ টায়
একটা অদ্ভুত চিন্তা মাথার ভিতর ঘুরপাক খাচ্ছে
টুকরো টুকরো মেঘগুলো ঊর্ধ্বশ্বাসে এক সাথে জেনো মিলিত হয়েছে । হালকা বাতাস বইছে। পাশের বাড়ির ছাদে মেলে দেওয়া কোন কুমারী মেয়ের হাল্কা নীল শাড়িখানা বাতাসে পতাকার মতো উড়ছে । আরো দূরের আকাশে বৃষ্টির মধ্যে একটা চিল একা একা ঘুরছে । সকালের মেঘবরণের বৃষ্টিতে পাখিটি ভিজে জর্জরিত হয়েগেছে। পুরো শহরটা একটা থমথমে ভাবনিয়ে আছে । সহসা বারান্দার দরজাটা নড়ে উঠলো । ঠিক ভেবে ঊঠতে পারলাম না কে এমন করলো। যে জার কাজে বাসা থেকে বেড়িয়ে পরেছে, শুধু আমি আর আমার মা আর ভোন। আর আমার রুমের দরজাটা এখনো লাগানো। ধূর! হয়তোবা বাতাসে দরজাটা নড়েছে । চোখ আবার বাহিরে রাখলাম। মেইন রোড এ চোখ পড়লো । রাস্তায় কোন লোক নেই । লোক নাই ঠিকতা নয়, লোক আছে। সব ছাতার তলে B| উপর থেকে ঠিক এরুকমটা দেখাচ্ছিল । মনে হচ্ছিল ছাতার দল ছুটছে । রাস্তায় প্রায় একহাঁটু পানি হবে । তারপরও সব কিছু উপেক্ষা করে সবাই ছুটছে নিজ গন্তব্যে ।
কি সুন্দর সকাল
বৃষ্টি ভেজা B|
#Gazi
সর্বশেষ এডিট : ০৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



