তথ্যপ্রযুক্তি বিষয়ক
০৪ ঠা ডিসেম্বর, ২০০৬ রাত ১০:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইউসেন্ড ইট ডট কম
বড় ফাইল নিয়ে পাঠানোর ঝামেলার জন্য অনেকেই বড় ফাইল পাঠাতে চান না। এর পেছনে কাজ করে স্বল্প ব্যান্ডউইথ, সঠিক ওয়েব সাইট এবং ফ্রি ইমেইল এ্যড্রেসের কিছু বাধ্যবাধকতা। কিন্তু এরও ফ্রি সমাধান আছে। (
http://www.yousendit.com) ইউসেন্ডইট ডট কম নামের একটি ওয়েব সাইট যুক্তরাষ্ট্রে মারাত্মক জনপ্রিয়তা পেয়েছে এর গতিশীলতা, ফাইল প্যাকেজের স্থানান্তরকরণে নির্ভরতা এবং অবশ্যই বড় ফাইল পাঠানোর সুবিধার জন্য। এতে বিনামূল্যে ১০০ মেগাবাইট পর্যন্ত ফাইল বা অন্য যে কোন এটাচমেন্ট সহজেই পাঠানো যায়। স্বল্প ইন্টারনেটের গতিতেও এটি চমৎকার কাজ করে। এর নিজস্ব রেজিস্ট্রেশন পদ্ধতি আছে। এতে রেজিস্ট্রেশন করলে ওয়েবসাইটের বিভিন্ন ফ্রি সুবিধাগুলো উপভোগ করা যাবে। অবশ্য রেজিস্ট্রেশন না করেও ফাইল পাঠানো সম্ভব। তবে সেৰেত্রে বেশ কিছু সীমাবদ্ধতা কাজ করবে। ইউসেন্ডইট ওয়েবসাইটটি ব্যবহারকারীর এটাচ করা ফাইল তার নিজস্ব সার্ভারে রেখে কাজ করে। যার ফলে ঐ ফাইল সংগ্রহের জন্য ব্যবহারকারীকে ইউসেন্ডইট ওয়েবসাইটে গিয়ে সংগ্রহ করে নিতে হয়। বিনামূল্যের ব্যবহারকারীদের ৰেত্রে ফাইল সর্বোচ্চ সাত দিনের মধ্যে সংগ্রহ করতে হয়। এরপর ঐ এটাচমেন্ট ফাইলটি সার্ভার থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যায়।
সূত্র: ইত্তেফাক 5 ডিসেম্বর 2006
সর্বশেষ এডিট : ০৫ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন
অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন