somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কি হিন্দুদের নির্বোধ/মালাউন ভাবেন তাদের ধর্মবিশ্বাসের কারনে ? তাহলে এই ব্লগটি ঠিক আপনারই জন্য লেখা।দেখুন তো আপনি নিজেই নির্বোধ কিনা !

২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দ্রৌপদীর বস্ত্রহরণই কি মহাভারত ?

মহাভারত কি ? মহাভারত কি নিছকই এক গল্প ? যুদ্ধের কাহিনী ? নারীর বস্ত্রহরণের কাহিনী ? পৃথিবীর ডজন ডজন দেশের, ডজন ডজন মহাকাব্য আছে। সেখানে যুদ্ধও আছে। যদুর বৌকে, মধু নিয়ে পালালো ; তারও গল্প আছে। এদের মধ্যে ইলিয়াড-ওডিসির মতো রত্ন আছে। কিন্তু কি এমন জিনিস যা মহাভারতে আছে, কিন্তু অন্য কোন মহাকাব্যে নেই ?
-
সাধুরও যন্ত্রণা আছে, পাপীরও যন্ত্রণা আছে। ধনীরও যন্ত্রণা আছে, গরীবেরও যন্ত্রণা আছে। মালবিকার যন্ত্রণা আছে, অমলেরও যন্ত্রণা আছে। সব জীবেরই যন্ত্রণা আছে।
-
শুধু জীব কেন ? জ্বলন্ত সূর্যের যন্ত্রণা নেই ? খসে পড়া উল্কার যন্ত্রণা নেই ? পরিত্যক্ত নদীর যন্ত্রণা নেই ?
-
আমার পাড়ার পেন্তীর মা- আমেরিকা কখনো দেখেনি। তাই বলে কি, আমেরিকা বলে দেশটার কোন অস্তিত্ব নেই ? সূর্যের যন্ত্রণা আমি বুঝতে পারি না। তাই বলে কি, সূর্যের কোন যন্ত্রণা থাকতে নেই ? মালবিকার বুকে অমলের চড়ার সৌভাগ্য হয় নি। তাই বলে কি, মালবিকার বুকে সুগন্ধ থাকতে নেই ? আমি কোন একটা বিশেষ কিছু জানি না, মানে এই নয় যে- সেই জিনিসটার কোন অস্তিত্ব নেই !
-
মহাভারতের গল্প কি নিছকই এক গল্প ? কুরুক্ষেত্র কি ? কুরুক্ষেত্র কি, কেবল ফাঁকা এক মাঠ ? পান্ডব কে ? দুর্যোধন কে ? ভীষ্ম কে ? শ্রীকৃষ্ণ কে ?
-
মানুষের জীবনের ঘাত প্রতিঘাত, আশা হতাশা, ধর্ম অধর্ম- সেই সব কিছুর চরিত্রায়নই হলো মহাভারত।
-
১. কুরুক্ষেত্র কি ? মানুষের চিন্তার চারণভূমি। সেই চিন্তার চারণভূমিতে, প্রতিদিন- লোভের সঙ্গে ত্যাগের সংঘাত, সত্যের সঙ্গে মিথ্যের সংঘাত ইত্যাদি ঘটছে।

২. কৌরব কারা ? মানুষের যত ধ্বংসাত্মক গুণাবলী।

৩. পান্ডব কারা ? মানুষের যত গঠনাত্মক গুণাবলী।

কৌরব শক্তি :
১. দুর্যোধন কে ? আমাদের লোভ আর দম্ভ

২. দুঃশাসন কে ? কামনা আর লাম্পট্য

৩. ধৃতরাষ্ট্র কে ? আমাদের অন্ধ স্নেহ / অন্ধ ভালোবাসা

৪. শকুনি কে ? আমাদের কুটিলতা

৫. কর্ণ কে ? আমাদের অভিমান

৬. ভীষ্ম কে ? আমাদের গর্ব আর প্রতিজ্ঞা

৭. দ্রোণাচার্য্য কে ? আমাদের শিক্ষা ব্যবস্থা

৮. শিখন্ডি কে ? আমাদের দুর্বলতা

৯. কর্ণের রথের "চাকা" বসে যাওয়া কি ? আমাদের দুর্ভাগ্য

পান্ডব শক্তি :
১. যুধিষ্ঠির কে ?আমাদের সত্য, ধর্ম আর ত্যাগ

২. ভীম কে ? আমাদের পৌরুষত্ব আর বীরত্ব

৩. অর্জুন কে ? আমাদের নিষ্ঠা আর শ্রম

৪. অভিমন্যু কে ? আমাদের যৌবন শক্তি

বিদূর কে ? আমাদের বিবেক

কৃষ্ণ কে - আমাদের আত্মা। যা পরমাত্মার অংশ। যা আমাদেরকে আলোর পথে চালিত করে।

দ্রৌপদী কে ? আমাদের আত্মার সন্মান।
দ্রৌপদী একসাথে পাঁচ ভাইয়ের স্ত্রী কেন ? কারন যারা ধর্ম আর পৌরুষত্বের পূজা করে, তাদের সকলেরই আত্মার সম্মান থাকে। আত্মার সম্মান সব বীরেরই প্রিয়তমা। পান্ডবরা ধার্মিক আর বীর, তাই তাদের সকলেরই আত্মার সম্মান বা দ্রৌপদী আছে।

দ্রৌপদীর বস্ত্রহরণ কি ? আমাদের আত্মার লাঞ্ছনা।

কুন্তীর কুমারী মাতৃত্ব কি ? সমাজের প্রথার বিরুদ্ধে বিদ্রোহ।
-
কি দেখছো তাহলে ? মহাভারতে, মানুষের সব দোষ আর গুনগুলোকে, এক একটা চরিত্র বানিয়ে গল্পের আকার দেওয়া হয়েছে।
-
তারপর অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের সেই বাণী। যাতে জীবনের দর্শনকে, টুকরো টুকরো করে ব্যাখ্যা করা হয়েছে।
-
সব মানুষই জন্মগতভাবে পশু। তাকে যদি মনুষত্বে উত্তীর্ণ হতে হয়- তাহলে তাকে পান্ডব হয়ে, কুরুক্ষেত্রের যুদ্ধে জয়ী হতে হবে। সেই যুদ্ধে তুমি জয়ী হবে কি করে ? মহাভারতের এই দর্শন তোমাকে শিখতে হবে, আর জীবনে তা প্রয়োগ করতে হবে। জীবনে যদি যন্ত্রণা মুক্ত হতে চাও, তাহলে হিন্দু দর্শন পড়তে তোমাকে হবেই।
-
খুবই দুর্ভাগ্যের- হিন্দুরাই জানে না ; হিন্দু ধর্ম কি ? আজকাল কিছু শিক্ষিত মানুষ, নিজেদেরকে লিবারেল বলে পরিচয় দেয়। তারা তাদের হিন্দুত্বকে ঘৃণা করে। নিজ সংস্কৃতি আর ইতিহাসকে ঘৃণার মধ্য দিয়ে, তারা তাদের উদারতা জাহির করে। অথচ যে পাশ্চাত্য সভ্যতা- উদারতার জন্ম দিয়েছে, বিজ্ঞানের ৯০% নোবেল প্রাইজ যাদের পকেটে ভরা ; তারাই কিন্তু হিন্দু দর্শনকে সব চেয়ে বেশি শ্রদ্ধা করে। জার্মানীতে, সরকারীভাবে হিন্দু দর্শন পড়ানো হয়। আমেরিকার শিক্ষিত জনগণ, হিন্দু দর্শনের মধ্যে, তাদের জীবন যন্ত্রণার উপশম খুঁজছে। কেন ? তারা কি নির্বোধ ?
কূতজ্ঞতা.... Samik Das
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৩৩
১৮টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫



আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। পরিচিত যারা কাজ করেন তেমন দু একজনের সাথে... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×