(দীর্ঘদিন অজানা কারনে সামু আমাকে ব্লক করে রেখেছিলো।আজকে ফিরে এসে আপনাদের কে ধন্যবাদ জানিয়ে আজকের পোষ্ট দিলাম।)
-আচ্ছা, কোনদিন যদি খুব দূরে চলে যাই.?
-কতদূরে.?
-অনেক দূরে। ধরো আলোক বর্ষ।
-পারবে না।
-কেন.?
-বলবো না।
-আচ্ছা নাই বললে।
-রাগ করেছ.?
-হুম।
-কেন.?
-বলতে পারবো না। তবে জানো, তুমি যখন এমন করে কথা বলোনা তখন কেন জানিনা মনে হয় আমি হয়ত তোমার কেউ না।
-আচ্ছা।
-হাসলে যে।
-এমনিই।
-তাহলে বলো..
-কি..?
-কেন যেতে পারবো না।
-ভালোবাসি তাই।
-মোটেও বাসোনা।
-তুমি?
-জানিনা। তবে মা যখন খুব বকে, কিনবা কেউ যখন কোন ব্যাথাদেয় তখন অজান্তেই চোখ ভিজে আসে। কেন জানিনা মনে হয় তুমি ছাড়া আমার কেউ নেই। তোমার ও কি তাই মনে হয়.?
-উঁহু। আমাকে বকা দেওয়ার মতো কেউ নেই। শুধু খুব যখন একা লাগে তখন কেমন করে যেন তুমি সামনে চলে আসো। মনে হয়..
-কি মনে হয়..?
-মনে হয় যেমন করে অন্ধকার খুব আপন হলেও রাতের কোন ব্যাথা নেই। রঙ হারাবে সন্ধ্যা জেনেও ভোরের কোন বেদনা নেই। ঠিক তেমন করেই তুমি ছাড়া লক্ষ কোটি হাজার ভীড়েও, আমার কোন প্রিয় নেই।
সর্বশেষ এডিট : ১০ ই আগস্ট, ২০১৯ রাত ১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


