somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য : অষ্টমঙ্গলা !

০১ লা মার্চ, ২০২৪ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চায়ের দোকানের ঠেকে বসে কয়েকজন ব্যাচেলর ছেলে বিয়ের কিছু সামাজিক নিয়মনীতি নিয়ে আলোচনা করছিল। ভোম্বলদা তখন পাশের পাড়ার ভাটিখানা থেকে আকন্ঠ মদ গিলে ফিরছিল। ভোম্বলদাকে দেখামাত্রই সবাই ঠেকে টেনে নিয়ে গেল। তারপর দুটো লেড়ো বিস্কুট অফার করে বলল, "আচ্ছা ভোম্বলদা, তুমি তো অনেক শাস্ত্র, পুঁথি ঘেঁটেছ। প্লিজ বলো না ছেলেরা নতুন বৌকে নিয়ে অষ্টমঙ্গলায় যায় কেন?"
বিস্কুটে কামড় দিয়ে ভোম্বলদা বলল, "তোরা এটাও জানিস না? অষ্টমঙ্গলা হ'ল অ্যামাজন-ফ্লিপকার্টের সেভেন ডেজ রিটার্ন পলিসির মতো গ্রাহকের সাথে কোম্পানির একটা চুক্তি। বৌ যদি পছন্দ না হয় কিম্বা ম্যাট্রিমনিয়ালে দেওয়া বিবরণের সাথে বৌয়ের কোনোকিছু যদি না মেলে, তাহলে বিয়ের পরদিন থেকে আগামী সাতদিনের মধ্যে বৌকে বাপের বাড়িতে রিটার্ন করা যায়। আমাদের শাস্ত্রে সমস্ত বিবাহিত পুরুষকে 'অষ্টমঙ্গলা' নামক এই শেষ সুযোগটা দেওয়া হয়েছে।"
"বলো কী! এটা তো জানা ছিল না। দারুন ইন্টারেস্টিং ব্যাপার!"... ছেলেপুলের দল উৎসাহে ফেটে পড়ল।
ভোম্বলদা বিস্কুট চিবোতে চিবোতে বলতে থাকল... "হুম! ইন্টারেস্টিং হলেও তোরা যতটা সহজ ভাবছিস আদৌ ততটা সহজ নয়। মুশকিল হ'ল, যে কোনো পলিসির নিচে ছোট ছোট হরফে 'শর্তাবলী প্রযোজ্য' লেখা থাকে, আর কেউই সেগুলো খুঁটিয়ে পড়ে না। কোন্ কোন্ শর্তে রিটার্ন এলিজিবল্ হবে শাস্ত্রে তাও লেখা আছে। বৌকে অক্ষত এবং অব্যবহৃত অবস্থায় ফেরত দিতে হবে। সোনার গয়না, শাড়ি, কসমেটিক্স ইত্যাদি অ্যাক্সেসরিজ হুবহু সেভাবেই ফেরত দিতে হবে। বৌয়ের ফ্রন্টপ্যানেলে-ব্যাকপ্যানেলে কোনরকম দাগ, আঁচড়, কামড়, ডেন্ট থাকলে এবং সেইসঙ্গে প্রাইস ট্যাগ, বারকোড, ওয়্যারান্টি সিল খুঁচিয়ে নষ্ট করলে রিটার্ন ক্যান্সেল হয়ে যাবে।"
"কিন্তু সেটা তো অসম্ভব ব্যাপার।"... চ্যাংড়া ছেলেরা হঠাৎ করে মিইয়ে গেল।
বিস্কুট শেষ করার পর জগ উঁচিয়ে তিন ঢোক জল খেয়ে ভোম্বলদা বলল, "ঠিক। আজ অবধি কোনো পুরুষই এটা করে দেখাতে পারেনি। 'ফুলশয্যা' নামক আনবক্স করার যে লোভনীয় টোপ শাস্ত্র দিয়ে রেখেছে তার ফাঁদে সব ছেলেকে পা দিতে হবে। ওইদিন জয়স্টিক দিয়ে ভিডিও গেম খেলার অমোঘ আকর্ষণ কোনো ছেলেই উপেক্ষা করতে পারে না। তাতেই সমস্ত ট্যাগ আর সিল ছ্যারাব্যারা হয়ে যায়...... " =p~
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০২৪ রাত ১১:৩৮
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×