ঐশীর জন্য ভালোবাসা অথবা ঘৃণা (পর্ব ১)
১৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐশী।
এই নামটি সবার মুখে মুখে এখন। আমরা কেউ ঐশীর প্রতি সহানুভূতিশীল আবার কেউ ঘৃণা করছি ওকে। ও কি আসলেই দোষী? ও কি সত্যিই খুন করিয়েছে তার বাবা মা-কে? নাকি পূর্ব শত্রুতার বশে বাবা মা-কে খুন করে ওকে ফাঁসানো হয়েছে? কথা প্রসঙ্গে উঠে আসছে আরো অনেক নোংরা ব্যাপার – যেমন ইয়াবা খাবার বা নেশা করার টাকা ও কোথা থেকে পেতো? বাবা মা ওকে ঠিক মত সময় দিতো কিনা? পুলিশের চাকুরে হয়ে এতো উন্নত জীবন যাপন তারা কিভাবে করতো? এতো দামী স্কুলে কিভাবে পড়াতো ইত্যাদি ইত্যাদি।
আমরা এখনো অন্ধকারে। এখনো কেউ নিশ্চিত নই কেনো ঘটলো এই দুঃখজনক ঘটনাটি। কাজেই কেউ এখনো পুরোপুরি বিশ্বাসের সাথে বলতে পারছে না আপাত করণীয় কী?
ধরে নেয়া যাক ওকে ফাঁসানো হয়নি। পত্র পত্রিকা, টিভি, অনলাইন নিউজ সব জায়গায় এই মতবাদটাই প্রাধান্য পাচ্ছে। সেই সাথে সদ্য প্রকাশপ্রাপ্ত ১২ পৃষ্ঠার সুইসাইড নোট-ও সেই দিকেই ইঙ্গিত করে। কিন্তু কিভাবে পারলো এই ফুলের মত স্নিগ্ধ মেয়েটি মমতার সব বন্ধন ছিঁড়ে মানবিকতার সব অনুভূতিকে পায়ে দলে এতো বড় একটা অপরাধ করতে? ও কি উপস্থিত ছিলো যখন ওর ডেকে নিয়ে আসা বন্ধুদের ধারালো ছুরির আঘাতে ওর বাবা মা-এর শরীর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে আসছিলো? কফির সাথে মেলানো ঘুমের ওষুধে অচেতন দু’জনের কি চেতনা ফিরেছিলো? ক্ষত বিক্ষত শরীরে মরণ যন্ত্রনা নিয়ে তারা কি কাঁতরিয়েছিলেন? কোথায় ছিলো তখন ঐশী? নিজ চোখে দেখেছিলো কি?
(চলবে)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।
ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।
খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।
আয়...
...বাকিটুকু পড়ুন
পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য...
...বাকিটুকু পড়ুন
একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষামঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।
আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ...
...বাকিটুকু পড়ুন
একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা...
...বাকিটুকু পড়ুনঅনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন