somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

গেন্দু মিয়া
গেন্দু মিয়া একজন সহজ সরল ভালমানুষ।

তাকে ভালবাসা দিন। তার ভালবাসা নিন।

ছেলেটা মাঝে মাঝে গল্পটল্প লেখার অপচেষ্টা করে। তাকে উৎসাহ দিন।

১৫ই ডিসেম্বরের চিন্তা ভাবনা

১৫ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালকে শহীদ বুদ্ধিজীবি দিবস ছিলো। টিভিতে দেখলাম শহীদদের আত্মীয় স্বজনেরা বলছেন যে, গত এবারেরটা গত সবগুলোর তুলনায় একটু ভিন্ন, একটু বেশি স্বস্তির। কারণ হচ্ছে, প্রথমবারের মত কিছুটা হলেও প্রতিশোধ নেয়া গিয়েছে। কিছুটা হলে ৪২ বছর আগে করা শহীদদের আত্মত্যাগকে কিছুটা হলেও সন্মান জানানো শুরু করা গিয়েছে বাংলার মাটিতে বাংলা মায়ের ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিয়ে।

আমি জানি না এতে আমার খুশি হওয়া উচিৎ কিনা, আমার উল্লসিত হওয়া উচিৎ কিনা। আমার পরিচিত সার্কেল গুলোতে সব নব্য বুদ্ধিজীবির অবস্থান। কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ গবেষক/বিজ্ঞানী, আবার কেউ বা দেশের সর্বোচ্চ বিদ্যা অর্জন করে কর্পোরেট চাকুরিজীবি। এদের অনেককেই পুরো ব্যাপারটাতে রাজনৈতিক ফায়দা লোটার ষড়যন্ত্রটাকেই বেশি গুরুত্ব সহকারে দেখছেন। এটাতেও আমার ব্যক্তিগত ভাবে কোন আপত্তি নেই - আমার বিশ্বাস ধর্ম এবং রাজনীতির মতবাদ যার যার তার তার, যতক্ষন না বিশ্বাস বা মতবাদটি অন্য কারোর ওপর চাপিয়ে দেয়া হচ্ছে।

সবচেয়ে শঙ্কার বিষয় যেটি, সেটি হচ্ছে একটা শ্রেণী পুরো মুক্তিযুদ্ধ এবং তার আদর্শ নিয়ে জাতি হিসেবে আমাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস পাচ্ছে। এদের কথাবার্তা প্রায় এরকম - "মুক্তিযুদ্ধ তো আমাকে জিজ্ঞেস করে করা হয়নি। এটা নিয়ে আমার কোন অনুভূতি কেন থাকবে? আমি ইতিহাস জানি না, জানতে চাইও না। আমি শুধু 'আপাতত' শান্তি ও স্বস্তি চাই। ব্যাস!" এটি নিয়ে আমার প্রবল আপত্তি।

শৈশবে আমার ধারণা ছিলো মুক্তিযুদ্ধ নিয়ে যে যার মত ইতিহাস বলে চলেছে জাগতিক মুনাফার আশায়, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে মতভেদ থাকবে না, থাকতে পারে না। যেমন - চিহ্নিত ও প্রতিষ্ঠিত অপরাধী এবং তাদের অপরাধ। কিন্তু, দেখা গেলো মতভেদ আছে। সাম্প্রতিক ঘটনাগুলোয় যে মেরুকরন হয়েছে তাতে ব্যাপারটা আরো নগ্নভাবে প্রকাশ পেয়েছে। ব্যক্তিগতভাবে আমি এটা এতদিন জানলেও মানতাম না, তাই স্বস্তিতে ছিলাম। কিন্তু এখন কেন যেন সেই বাঁধটা ভেঙে গিয়েছে। মুক্তমতের প্রকাশাধিকার অবশ্যই বাঞ্ছনীয়, কিন্তু ততক্ষনই যতক্ষন এটা সমগ্র জাতি সত্তার অস্তিত্ত্বের বিরুদ্ধে না যায়। ঠিক এজন্যই আমি টেলিভিশনে দেখা আনন্দের সাথে নিজের সাম্প্রতিক অভিজ্ঞতাকে মেলাতে পারলাম না।

আমার মনে হয় কোন রাজনৈতিক দল যদি মুক্তিযুদ্ধের আবেগ নিয়ে নোংরা খেলা খেলার চেষ্টা করে (এবং সফলকাম হয়) তাহলে দায়িত্বটা এসে বর্তায় আমাদের ওপর, শিক্ষিত জনগোষ্ঠীর ওপর। আমরাই ওদের সুযোগ দেই। আর যে জাতি তার গৌরবময় ইতিহাস নিয়ে, নিজ দেশের বীরদের নিয়ে, তাদের আত্মত্যাগ নিয়ে এহেন সংশয়ে থাকে, আমার কেন যেন মনে হয়, সে দেশে বীররা জন্ম নেয়া বন্ধ করে দেয়। তবে একই সাথে যে কারণে এখনো দেশকে নিয়ে আশাবাদী হওয়া ছেড়ে দেইনি সেটি হচ্ছে মন্দের সাথে সাথে শুভশক্তিও খোলস ছেড়ে বেড়িয়ে আসা শুরু করেছে। রাজনৈতিক ফায়দার আশা ছেড়ে দেশের জন্য কাজ করার মত জনশক্তি তৈরি হচ্ছে।

আমাদের বিজয় তখনই সম্পূর্ন হবে যখন দেশের প্রতিটি মানুষকে অন্তত কিছু মৌলিক বিষয়ে একমত করানো যাবে - যেই মৌলিক বিষয়গুলো ধ্রুব হবে, দলাদলির বাইরে থাকবে, আর যেগুলো জাতি হিসেবে আমাদের সত্তার পরিচায়ক হবে।

আজ ১৫ই ডিসেম্বর। মুক্ত স্বাধীন জাতি হিসেবে আগামীকাল আমরা আরো একটি বছরে পদার্পন করতে যাচ্ছি। প্রকৃত বিজয়ের কাঁটা ভরা পথে চলতে গিয়ে আমরা হাল ছেড়ে দেবো না, যেমনটি দেয়নি নয় মাস ধরে আত্মত্যাগ করা আমাদের পূর্বপুরুষেরা, এই প্রত্যয় নিয়ে আর সবাইকে বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানিয়ে লেখাটা শেষ করছি।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×