somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুরস্কে যা ঘটে গেল!!!

০২ রা জুন, ২০১৩ ভোর ৪:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকালকে তুরস্কে একটা ঘটনা ঘটে গেল!

ইস্তানবুলের বিখ্যাত একটা চত্বর হলো, তাকসিম। ওখানে একটা পার্কের জায়গায় শপিং মল বানানোর বিরুদ্ধে ডাকা প্রতিবাদ সমাবেশে পুলিশের আতর্কিত হামলা হয়। টিয়ার গ্যাস, পেপার স্প্রে ব্যাবহার হওয়ায়, জনগণ ব্যাপক ক্ষুদ্ধ হয়।

এমনিতে শিক্ষিত তুর্কিরা ক্ষমতাসীন একে পার্টি আর তার প্রধানমন্ত্রী এরদোয়ানের উপর ব্যাপক ক্ষুদ্ধ, তাই এই পুলিশি হামলার ঘটনায় সকল সরকারবিরোধীদের রাগের বিস্ফোরন ঘটে।

তাকসিমের ঘটনার প্রতিবাদে, আংকারা, ইজমির, এসকিশেহিরসহ সারা তুরস্ক জুড়ে সরকারবিরোধীরা পথে নেমে আসে।

ঘটনাটা এতদুর গড়ানোর পেছনে একটা বড় কারন হলো, বিরোধী দল সিএইচপি'র, ১লা জুন সমাবেশের কথা ছিল ইস্তানবুলে, যা ক্যানসেল করে তাদের সমর্থকদের তাকসিম ও অন্যান্য এলাকায় পাঠায় দলটি। তবে সকল পার্টি পতাকা বা নেতারা অনুপস্থিত ছিল। কারন, ওদের সংশ্লিষ্টতা দেখা গেলে বিক্ষোভটা রাজনৈতিক রূপ পেয়ে যেত।

তবে, তুর্কি প্রেসিডেন্ট আবদুল্লাহ গুল তুর্কমেনিস্তান সফর থেকে ফিরেই পুলিশ এবং প্রধানমন্ত্রীকে কঠোর নির্দেশ দেয় যেন বিক্ষোভকারীদের দমনে নতুন করে কোন কঠোর ব্যাবস্থা না নেয়া হয়। যার ফলে পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে আশা করছি।

তুর্কি'র এই ঘটনা আরব বসন্তের মত কিছু হবে বলে আমার মনে হয় না। এটা ছিল অকুপাই ওয়াল স্ট্রিটের আদলে কিছু একটার আশায় পশ্চিমা এবং লিবেরাল মিডিয়াতে অতিরঞ্জিত একে পার্টি বিরোধী হেভি প্রোপাগান্ডা এবং প্রধানমন্ত্রী এরদোয়ান বিরোধীদের বড় ধরনের শো-ডাউন।

তবে, এটা নিশ্চিত যে, এরদোয়ানের উত্তরোত্তর ক্ষমতাবৃদ্ধি, এবং অপ্রতিদ্বন্দী মনোভাব যে পশ্চিমা বিশ্ব এবং লিবের‌্যাল তুর্কিরা স্বাভাবিকভাবে গ্রহন করছে না সেটা পরিস্কার বোঝা গেল!
১৪টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×