বিলবোর্ড দেয়াতে ভালই হইছে, জনগণ এখন জগাখিচুরী না পাকিয়ে সেক্টর ধরে ধরে আওয়ামী দুঃশাষন ও ব্যার্থতা স্মরণ করতে পারবে।
যেমন, --খাদ্য নিরাপত্তা'র কথা উঠলেই মানুষের মনে পড়বে ১০টাকা কেজি চালের প্রতারনা'র কথা। বাজারের আগুন তখন মাথায় চড়বে।
--কূটনৈতিক অর্জনের বিলবোর্ড দেখলেই মানুষ বলবে, তিস্তা'র পানি পাইলাম না, টিপাই বাঁধ দিয়া দিল, ট্রানজিট দিলাম মাগনা! জিএসপি সুবিধা গেল।
--দারিদ্র বিমোচনের বিলবোর্ড দেখলেই মনে পড়বে, নোবেল বিজয়ী ডঃ ইউনুসের গ্রামীন ব্যাংক খেয়ে দেয়ার কথা! ভৈরবে দারিদ্রতার চাপে মায়ের হাতে দুই শিশু'র মৃত্যুর কথা।
--যুগান্তকারী পরিবর্তনের বিলবোর্ড দেখলেই মনে পড়বে যুবলীগের মিল্কি তারেকের নাটুকে খুনের কথা।
--শিক্ষা'র সম্পর্কিত বিলবোর্ড দেখলেই মনে পড়বে কিভাবে ৫৬% কোটা ব্যাবস্থা মেধা ধ্বংস করছে, কিভাবে ঈদের আগে ফলাফল নিয়ে রাজনীতি চললো।
--যোগাযোগ ব্যাবস্থার বিলবোর্ড দেখলে জনগণ স্মরণ করবে পদ্মা সেতু আর দেশপ্রেমিক আবুলের কথা।
--ডিজিটাল বাংলাদেশের বিলবোর্ড দেখলেই মানুষ জানবে দেশের মানুষ নেট পায় না আর আসাম-ত্রিপুরায় রপ্তানীর কথা, আর প্রবাসী জয়ের অসংলগ্ন তথ্য ভিত্তিক কথা বার্তা!
--আইনের শাষন নিয়ে বিলবোর্ডের ফাঁকে ভেসে উঠবে মাদ্রাসার এতিম ছেলেদের ক্ষুধার্ত মুখগুলো আর রক্তস্নাত পাঞ্জাবীগুলো!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

