somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক সমস্যা--- পত্রিকায় ভাষাবৈষম্য!!!

১২ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং অদ্ভুদ একটা ট্রেন্ড চালু হইছে।

জাতীয় পত্রিকাগুলাতে ভাষাগত ক্লাসিফিকেশন আরম্ভ হইছে। মানে শ্রেণীভেদে মানুষের ভাষা বদলে যাচ্ছে! যেমন, পত্রিকার বিভিন্ন অনুসন্ধানী রিপোর্টে কর্মকর্তা বা বিশেষজ্ঞদের সাক্ষাতকারের অংশটুকু লেখা হয় শুদ্ধ প্রমিত ভাষায় আর শ্রমিক শ্রেনী'র অংশটুকু লেখা হয় অশুদ্ধ ভাষায়।
------
আজকের প্রথম আলো থেকে উদাহরন দেই, বিলবোর্ড সরানোর প্রতিবেদনে, "বাংলাদেশ বিলবোর্ড মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘আমরা খবর পেয়েছি, রাজধানীর বিভিন্ন এলাকার বিলবোর্ড সরিয়ে ফেলা হচ্ছে। আমরা জানতাম, তারা সরাবে। কারণ, অধিকাংশ জায়গায় অবৈধভাবে এই বিলবোর্ড দেওয়া হয়েছে।’

আর,

পান্থকুঞ্জে বিলবোর্ডের ব্যানার সরানোর দায়িত্বে থাকা কয়েকজন কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমাগো মালিকরা কইছে বিলবোর্ড সরাইতে। আমরা কাজ করতাছি।’
------

জনাব সাধারন সম্পাদক প্রতিবেদনের মত একদম হুবহু কথা বলেছেন বলে মনে হয় না, বাংলাদেশের অত্যন্ত শীর্ষ পর্যায়ের ব্যাক্তিত্ব থেকে শুরু করে বেশীরভাগ মানুষেরই উচ্চারনে আঞ্চলিক টান আছে, বিশেষ করে সম্পাদক সাহেবের বক্তব্যের শেষ অংশটাতে আমি প্রায় নিশ্চিত, প্রতিবেদকই এই ভাষা বসাইছে।

আর বিলবোর্ড সরানোর কর্মী'র মুখে 'বলেছে' না লিখে 'কইছে' এবং আমরা'র জায়গায় 'আমগো' রেখে দিছে!

এক্ষেত্রে সমস্যাটা হলো ৫টা,

প্রথমত এই বাচনভঙ্গী প্রকৃত নয়। মানে যে যেভাবে বক্তব্য দিচ্ছে সেটা হুবহু সেভাবেই তুলে দেয়া হচ্ছে না। ফলে বক্তব্যে অর্থ ইনট্যাক্ট থাকছে না এবং এটা সাংবাদিকতার মূল দর্শনের সাথে যায় কি না তা নিয়ে আমার সন্দেহ আছে।

২য় সমস্যা, প্রতিবেদক যদি সাক্ষাৎকারদাতাদের শব্দ চয়নে পরিবর্তন আনে সেক্ষেত্রে, কর্মকর্তা'র জন্য বিশুদ্ধ আর কর্মী'র জন্য অশুদ্ধ ভাষা নির্বাচন কেন? তা স্পষ্ট নয়!

৩য় সমস্যা, খেটে খাওয়া মানুষ মাত্রই অশিক্ষিত ও অশুদ্ধ ভাষা ব্যাবহার করে বলে পাঠকের অবচেতন মনে ঢুকিয়ে দেয়া। যা এক প্রকারের ডিসক্রিমিনেশন।

৪র্থ সমস্যা, প্রতিবেদনের সৌন্দর্য্য বর্ধনের জন্যই যদি বক্তা'র বক্তব্যের উপর কলম চালানো হয় তাহলে কেন সবার ক্ষেত্রে একই মান ফলো করা হচ্ছে না। শুদ্ধ ভাষা দিয়ে একজনের বক্তব্য প্রতিষ্ঠিত করা হলেও অপরজনের বক্তব্য'কে অশুদ্ধ করার মাধ্যমে অগুরুত্বপূর্ণ করে দেয়া হচ্ছে।

ফাইনালী, এই বিভাজন এবং পার্থক্যটা আমাদের সমাজের অনেক গভীর কিন্তু সুক্ষ্ণ বিভাজনের দিকে ইঙ্গিত করে।
----

পত্রিকাওয়ালারা যদি সিদ্ধান্ত নেন যে সকলের ভাষ‌্য হুবহু তুলে ধরবেন তাহলে সচিব যদি "আমি কি করেছি" বুঝাতে যেয়ে "আই কিচ্চি" বলে সেটাই লিখবেন। আর যদি প্রতিবেদনের স্বার্থে সম্পাদনা করেন, তবে ধর্ম-বর্ণ-লিঙ্গের সাথে সাথে আর্থ-সামাজিক অবস্থান বিবেচনায় না নিয়ে দয়া করে সবার ক্ষেত্রে একই মান অনুসরন করবেন।

আশা করি সচেতন পাঠকরা খেয়াল করছেন বা করবেন বিষয়টা।
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×