বিকৃত মানসিকতার আওয়ামীলীগের এক মনোনয়ন প্রত্যাশী নিজের হাত কেটে রক্তপাত ঘটিয়ে তার নির্বাচনী এলাকার মানুষের প্রতি ভালবাসা প্রকাশের প্রমান দেখাতে চেয়েছেন।
আওয়ামীলীগের এ নেতার নাম মেজর (অব
এর আগে ওই এলাকায় আয়োজিত পথসভায় সমর্থকদের উদ্দেশে মোস্তফা বনি বলেন, ‘মণিরামপুরবাসীর জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজনে রক্ত দিতেও প্রস্তুত।’ এ কথা বলতেই তিনি উপস্হিত সবার সামনে নতুন ব্লেড দিয়ে নিজের বাম হাতে পোচ দেন।
এসময় রক্তপাত হলে তাকে নিয়ে নেতাকর্মীদের মধ্যে টানাটানি শুরু হয়। পরে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাতের কাটা স্থানে ৮/৯টি সেলাই দেয়া হয়েছে।
তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর-৩ এবং যশোর-৫ আসনে আওয়ামী লীগের সমর্থন পেতে মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন।
মোস্তফা বনির সমর্থক খন্দকার বিপ্লব হাসান জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বিমানযোগে যশোরে আসেন। এর আগে তার কর্মীসমর্থকরা সেখানে জড়ো হয়।
মোটরসাইকেল বহরে আসা সমর্থক খোরদেশ আলম জানান, ‘উনি (মেজর অব. বনি) নিজেই হাত কেটে রক্ত দেখাতে গিয়ে বেশি কেটে ফেলেছেন।’
তবে এ ব্যাপারে মোস্তফা বনির সঙ্গে যোগাযোগ করা হলে তার ভাই বিষয়টি অস্বীকার করে উল্টো বলেন, পথসভায় বক্তব্য দেয়ার সময় বনি হাত নাড়ছিলেন। এ সময় দুইটি মোটরসাইকেলে চারজন অজ্ঞাত দুর্বৃত্ত ছুরি বা ধারালো কিছু দিয়ে পোচ দিয়ে চলে গেছে।’
তবে নাম প্রকাশ অনিচ্ছুক তার এক সমর্থক বলেন, এলাকায় আলোচনায় আসার জন্যই হয়তোবা তিনি এমনটি করেছিলেন, তবে অতিরিক্ত কেটে যাবার ফলে এখন তিনি নিজেই বোকা বনে গিয়ে বিষয়টি অস্বীকার করছেন।
সুত্র

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


