somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুক্তরাষ্ট্রে জয়ের বিরুদ্ধে মামলা নিয়ে ভিডিও প্রকাশ করায় ওয়েবসাইট বন্ধ!!

০৭ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়কে নিয়ে তৈরি ভিডিওচিত্র প্রকাশের পর ‘সময়ের সাক্ষী ডট কম’ নামক একটি ওয়েবসাইট ব্লক করে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ওয়েবসাইটি থেকে যুক্তরাষ্ট্রের আদালতে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে মামলা ও তার বিচার সংক্রান্ত দলিলপত্র নিয়ে তৈরি একটি ভিডিও প্রকাশের একদিনের মধ্যেই গত সোমবার সাইটটি ব্লক করে দেয়া হয়েছে।

সময়ের সাক্ষীর ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে জানানো হয়েছে, তারা ১ ডিসেম্বর ভিডিও চিত্রটি প্রকাশ করে, এবং ২ ডিসেম্বর সোমবার দিবাগত রাতের মাঝে বাংলাদেশ টেলিকমিউনিকেশান রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে সবগুলো ইন্টারনেট গেটওয়ে প্রতিষ্ঠানে ওয়েবসাইটটি ব্লক করার নির্দেশনা পাঠানো হয়। অবশ্য ওয়েবসাইটটির সংশ্লিষ্ট ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল এখণও কার্যকর আছে বলে জানা গেছে।

ইউটিউবে এখনও দৃশ্যমান ভিডিওচিত্রটিতে দেখা যায় তাতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ও পুলিশ প্রশাসনের একাধিক দলিল, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়ের গ্রেপ্তারের ছবি বা `মাগশট` ব্যবহার করে তার বিরুদ্ধে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়।

ভিডিওটিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণামূলক গান "জয় বাংলা বলে আগে বাড়ো" কে ব্যাকগ্রাউন্ড অডিও হিসেবে ব্যবহার করা হয়েছে যা ইতিমধ্যেই ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

বিটিআরসির মাধ্যমে ওয়েবসাইট ব্লক করার কারনে সাইটটিকে বাংলাদেশ থেকে আর কেউ দেখতে পারবে না, তবে ওয়েবসাইট বন্ধ করতে সমর্থ হলেও ফেসবুক বা ইউটিউবে একক কোনো পেইজ বা চ্যানেল বন্ধ করা সরকারের সামর্থ্যের বাইরে থাকায় এখনও ঐ পেজ গুলোতে ঐ ভিডিওটি দেখা যাচ্ছে।

উল্লেখ্য, এর আগে সময়ের সাক্ষী বাংলাদেশে ইসলামী জঙ্গিবাদের উত্থান ও প্রসারের জন্য আওয়ামী লীগকে দায়ী করে আরও একটি প্রামাণ্য চিত্র প্রচার করে। এরপর আরেকটি অনুসন্ধানী প্রকাশনায় ওয়েবসাইটটি সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনে বাসে অগ্নিসংযোগ ও যাত্রীদের হতাহত হওয়ার ঘটনার জন্য যুবলীগ নেতৃবৃন্দ জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম ও পংকজ দেবনাথকে দায়ী করে।

এছাড়াও ওয়েবসাইটে গিয়ে দেখা যায় সেখানে ধারাবাহিক ভাবে মহাজোট সরকারের মন্ত্রী ও নেতৃবৃন্দের দুর্নীতির তথ্যপ্রমাণ প্রকাশের ঘোষণা দেয়া হয়েছে।

সুত্র
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

এ আই নিয়ে ভাবনা

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯



গত দুই মাস এ আই সাবস্ক্রিপশন নিয়ে ব্যবহার করছি।

গতমাসে চ্যাটজিপিটির ২০ ডলারের প্লানটা নিয়েছিলাম। চলতি মাসে ক্লড এর ২০ ডলারের টা ব্যবহার করছি। ভ্যাট দিয়ে যদিও ২৩ ডলার পড়েছে।

এই... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×