somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবরোধ এবং বাঙ্গালী মানবতাবোধ!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





অবরোধ চলছে।
ঘোষণা দিলো সোমবার পর্যন্ত অবরোধ চলবে কিন্তু না তারা কথা রাখলো না অবরোধের সময় বাড়িয়ে দিলো।
কি আর করার চট্টগ্রামে তো যেতেই হবে যেহেতু জরুরী কাজ। বাসতো চলার প্রশ্নই উঠে না তাই আল্লাহর নাম করে ৯ টার দিকে বিমানবন্দর রেলস্টেশনের দিকে রওনা দিলাম। আনুমানিক ১০টার দিকে স্টেশনে পৌছালাম। যেয়ে দেখি স্টেশনে মানুষ গিজ গিজ করছে। যাই হোক ভিড় ঠেলে কাউন্টারের দিকে যেয়ে শুনলাম সকাল থেকে চট্টগ্রামের উদ্দেশে কোনো ট্রেন ছেড়ে যায়নি। ট্রেন কখন আসে কেউ জানে না। যাই হোক অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই তাই স্টেশনে বসে থাকলাম। যাই হোক আল্লাহ সহায় হলো ১২ টার দিকে ট্রেন আসলো। পড়ি মড়ি করে ট্রেনে উঠে দেখি কোনো সিট নেই যদিও আমি কোনো টিকিট কাটি নাই :P ।

ট্রেনের গতির অবস্থা খুব খারাপ। ট্রেন লাইন উঠিয়ে ফেলতে পারে তাই ট্রেন চলে কি চলে না এই অবস্থা। জানিনা কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। নিচে যে বসবো তারো কোনো উপায় নেই ওইখানেও বসার কোনো যায়গা নেই। হটাত এক মধ্য বয়স্ক লোক বসা থেকে দাঁড়িয়ে এলো মেলো ভাবে নিচে বসা লোক গুলোকে সারি বদ্ধ ভাবে বসার জন্য অনুরধ করলো এবং যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে নিচে বসার জন্য বাবস্থা করতে লাগলো। যেইসব যায়গায় নিচে ময়লা সেই সব জায়গায় বসা লোকজনকে নিজের কাছে থাকা পেপার দিয়ে বসার সাহায্য করছিলো। যাইহোক ব্রাহ্মণ বাড়ীয়া যাওয়ার পর এক লোক নামার আগে আমাকে তার সিটটি দিয়ে গেলো।

যাই হোক সিটে বসার সাথে সাথে ঘুম এসে পড়লো , ঘুম থেকে উঠে দেখি ট্রেন ফেনীতে বসে আছে। কিছু লোক নামলো তার ঠেকে বেশী লোক উঠলো। আমার বগিতে ২/৩/ জন মহিলা উঠলো তারা সিট না পেয়ে দাঁড়িয়ে আছে। যাই হোক এক সময় ট্রেন আবার চলা শুরু করলো। আমার ঠিক সামনে একজন বুড়ো তার জন ছেলেকে নিয়ে উঠেছে , ভাগ্য ভালো তারা সবাই সিট পেয়েছে। যাই হোক ঐ বুড়ো লোক হটাত উঠে গেলো সিট থেকে এবং যেই সব মহিলা দাঁড়িয়ে তাদের তিনি বসার বাবস্থা করছিলেন। তার ছেলেদের উঠিয়ে দিয়ে মানুষ জনকে বসার বাবস্থা করছিলেন। আমি ঠিক বুঝতে পারছিলাম না কি হচ্ছিলো। হটাত আমি চিন্তা করতে লাগ্লাম আমি কি মানুয! একজন বুড়ো লোক যেখানে নিজের কথা ,নিজের ছেলে কথা না চিন্তা করে মানুষের তরে নিজেকে উৎসর্গ করে দিচ্ছে আমি আমি নবাব্জাদা কুলাঙ্গার সিটে বইসা আরাম করতেছি। আর পারলাম না নিজেকে সামলাইতে উঠে গিয়ে ঐ বুড়ো লোকটাকে বললাম চাচা আপনি আমার সিটে বসেন, সে তো কিছুতেই বসবে না। আমি তারে বললাম চাচা আমি একটু হাটা হাটি করবো আপনি ততোক্ষণ একটু বসেন, তখন সে বস্তে রাজী হলো। চট্টগ্রামে যেতে আরো প্রায় ২ ঘন্টা লেগেছিলো কিন্তু আমি আর সিটে বসিনি, না ঠিক তা না আমার বাঙ্গালী বিবেক আমাকে বসতে দেয়নি!!

সব শেষে বলছি জয় হোক বাঙ্গালী মানবতার, দীর্ঘজীবী হোক বাঙ্গালী মানবতার!!

ভুল ত্রুটি ক্ষমা সুন্দর চোখে দেখবেন!!

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×