somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গোলাম মাওলা রনির উত্তর( কাদের মোল্লা বিষয়ক)!!

১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :





অমানুষের পাশবিক নৃশংসতা এবং অশ্লীলতার ইতিবৃত্ত

এই শতাব্দীর সেরা পন্ডিত শ্রী নিরোদ চন্দ্র চোধুরী বহু বছর আগে লিখেছিলেন বাঙ্গালী জীবনে রমনী নামের এক অকাট্য প্রামান্য দলিল। নিরোদ বাবু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে- অবহমনে বাংলার গ্রাম গঞ্চে নারী পুরুষ কিভাবে অবাধ এবং নীতিহীন যৌনাচারে মেতে ওঠে এবং সমাজ সংসারকে ফাঁকি দিয়ে একের পর এক জারজ সন্তান পয়দা করে। প্রায় ষাঠ বছর হতে চললো - কিন্তু আজ অবাধ নিরোদ বাবুর বইকে চ্যালেঞ্চ জানিয়ে কোন বাঙ্গালী লেখক কোন বই রচনা করেননি।

দেশ বিদেশের সমাজ বিজ্ঞানীগণ এবং মনো বিজ্ঞানীগণ পিতা মাতার অবৈধ সন্তানদের কতগুলি সাধারণ বৈশিষ্ট বর্নণা করেছেন। প্রতমত: তারা কথায় কথায় অশ্লীল বাক্য ব্যবহার করে যাকে আমরা সোজা বাংলায় বলি- অকথ্য ভাষায় গালি গালাজ। এরা খুবই অধৈয্য প্রকৃতির এবং সন্দেহ প্রবন হয়ে থাকে। কখনো কখনো তারা অতিমাত্রায় অত্যাচারী হয়ে ওঠে আবার একই ব্যক্তি প্রতিকুল পরিবেশে- নিজেকে ছোট করতে করতে পশুর পর্যায়ে নিয়ে যায়। তাদের বিবেক বলতে তেমন কিছু থাকে না। ফলে তাবৎ বিশ্বে অনাদীকাল থেকে পিতা মাতার অবৈধ সন্তানরা সমাজ, রাষ্ট্র এমনকি পরিবার কর্তৃক পরিত্যক্ত হয়ে আসছে।

আজ আমর হঠাৎ করেই এসব কথা মনে পড়লো একটি কারনে। গতকাল ফেইসবুকে যুদ্ধাপরাধের দায়ে সাজাপ্রাপ্ত কাদের মোল্লার অন্তিম অনুরোধ রাখতে গিয়ে আমি একটি স্ট্যাটাস দেই। এরপর থেকে কিছু অমানুষের অশ্লীল বাক্যবানে ফেইসবুকের পাতা ভরে যেতে থাকে। ওদের পাশবিক অভিব্যক্তি কেবল তাদের পিতা মাতার কর্মকেই স্মরণ করিয়ে দেয়।

পৃথিবীতে মানুষ আসার পর থেকেই এক মানুষ অন্য মানুষের অন্তিম ইচ্ছার প্রতি শ্রদ্ধা ও সম্মান দেখায়। মৃত্যু দন্ড প্রান্ত আসামীকে ফাঁসিতে ঝোলানোর আগে তার শেষ ইচ্ছা পুরন করা হয়। পছন্দমতো খাবার পরিবেশন কিংবা নিকটতম আতœীয় স্বজনের সঙ্গে দেখা স্বাক্ষাতের ব্যবস্থা করা হয়। আসামী যদি মুসলমান হয় সে ক্ষেত্রে মৌলভী ডেকে দোয়া দরুদ পড়ানো হয়। কদের মোল্লার অন্তিম মুহূর্তের একটি অছিয়ত পালন করে মানুষ হিসেবে আমি নিজের কর্তব্যটুকু পালন করেছি মাত্র।

যে সব তরুন বন্ধুরা ফাঁসি চাই ফাঁসি চাই বলে দাবী তুলছেন তাদেরকে বলবো চলে যান ফরিদপুর জেলার সদরপুর থানার আমিরাবাদ গ্রামে । গ্রামের দীন দরিদ্র ঘনা মোল্লার ঘরে কাদের মোল্লা কতসালে জন্ম গ্রহন করেছিলো সেই তথ্য নিয়ে কাজ শুরু ক রুন। তারপর যান- বাইশ রশি শিব সুন্দরী একাডেমীতে সেখানে কাদের মোল্লা প্রথমে ম্যাট্রিক পর্যন্ত পড়েন এবং পরে একই প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। নিজের দারিদ্রতার জন্য তিনি এলাকার সম্ভ্রান্ত মুসলিম পীর ধলামিয়া সাহেবের বাড়ীতে লজিং থাকতেন। এই লজিং থাকার সময়কাল সম্পর্কে এলাকাবাসীর স্বাক্ষ্য নিন।

ধলামীয়া পীর সাহেবের পরিবার- ব্রিটিশ আমল থেকে এলাকার অত্যন্ত সম্ভ্রান্ত এবং সম্মানিত পরিবার হিসেবে পরিচিত। পীর সাহেবের বড় ভাই আবুল হাসানাত ১৯৫৩ সালে পাকিস্তানের আইজি ছিলেন। বঙ্গবন্ধু আইজি সাহেবকে পিতার মতো শ্রদ্ধা করতেন। পীর সাহেবের পরিবার মহান মুক্তিযুদ্ধের সমর্থক ছিলেন এবং তার মেয়ের জামাই গাফফার ইঞ্জিনিয়ার ফরিদপুর জেলার মুক্তিযোদ্ধাদের কমান্ডো বাহিনীর প্রধান ছিলেন। এই গাফ্ফার ইঞ্জিনিয়ারের স্ত্রী ছিলেন কাদের মোল্লার ছাত্রী।

ঢাকা প্রেসক্লাবে এসেও তার সর্ম্পকে খোঁজ নিতে পারেন। নির্মল সেনও সন্তোষ গুপ্তের মতো সাংবাদিকগণ যখন দেশের সংবাদিক সমাজকে নেতৃত্ব দিচ্ছিলেন তখন কাদের মোল্লা ঢাকা সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি হিসেবে কিভাবে দুইবার নির্বাচিত হলেন? তার চাকরী জীবনে উদয়ন স্কুল কিংবা বিডিআর পাবলিক স্কুল এ্যান্ড কলেজে গিয়েও খোঁজ নিতে পারেন।

আমি যে তথ্য গুলো দিলাম- তা কিন্তু আমার নয়। প্রসিকিউসনে আসামী পক্ষ উত্থাপন করেছিল। সরকার নিয়োজিত প্রসিকিউসনগণ একটু চেষ্টা করলেই ঐ গুলোর সত্য মিথ্যা যাচাই বাছাই করতে পারতো। কিন্তু তা না করে কেবল ঘটনাস্থল মিরপুরকে কেন্দ্র করে- তথ্য উপাত্ত এবং স্বাক্ষী প্রমান হাজির করায় সংক্ষুব্দ পক্ষ তাদের আপত্তি উত্থাপন করার সূযোগ পাচ্ছে।

সার্বিক পরিস্থিতিতে এটা আপনার জন্য বিবেকের দায় হয়ে দাড়িয়েছে যে- আপনি সবকিছু শুনবেন না কি কিছু কিছু শুনবেন এবং বাকীগুলো শুনবেনই না।

আমি যখন স্টাটাসটি প্রথম লিখেছিলাম তখন ধরে নিয়েছিলাম রাত ১২ টা ১ মিনিটে তা কার্যকর হবে। অন্যদিকে আজ যখন লিখছি তখন খবর এল কাদের মোল্লার রিভিউ আবেদন খারিজ হয়ে গেছে। ধারনা করা যায় আজ রাতেই তার ফাঁসি কার্যকর হবে। এটা নিয়ে আমার কোনো মাথা ব্যাথা বা দায় দায়িত্ব নেই। আমার দায়িত্ব কেবল ততটুকুই যতটুকু আমি জানি এবং যতটুকু পর্যন্ত আমার ক্ষমতা কার্যকর। আল্লাহ পাক যাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন তারাই ভাল জানবেন কিংবা বলবেন- দুনিয়া এবং আখিরাতে।
সুত্র
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×