তোমাকে নিজের করে পাবো
এমনটা কখনও হবার নয়।
তোমায় স্বেচ্ছায় হারাবো।
একান্ত নির্জনে, নিজের ভিতর
খানিকটা দুঃখবোধ নিয়ে
অমোঘ , অসুখি জীবনকে বেঁচে নেয়া
না পাওয়ার কষ্টে জ্বলে পুড়ে খাক হওয়া
এ যেন জীবন...........
পূর্নতায় যদি পরিপূর্ন সুখী হওয়া যেত
লোকসমাজকে এড়িয়ে লোকলজ্জায় ডুবে থাকা
অপূর্নতার অসুখী হাওয়ার আগ্রাসনে
কেন বেঁচে থাকা?
আজ আমার অন্তহীন শুন্যতা
অনন্তে হারাবার স্বপ্নীল অপারগতা।
ভালবাস তাই, এ দাবিতে হায়
মন সরে যেতে চায়
যদি বা পায়, পেয়ে হারাতে হয়
তাই মন দেয়না সায়।
মিলনই কি সুখ? বিরহ বিদূর
অন্তর সংসারে, কেন এ অসুর?
সংসার জীবনে তেল নুনের হিসেব কষতে
দরিদ্রতার মুখোমুখি দাড়াঁতে
অনুভূতিগুলো যদি রুক্ষ হয়ে উঠে,
তোমার ঐ উষ্ণ ঠোটেঁর স্পর্শে
যৌবন যদি নদী হয়ে ছোঁটে,
মায়ামমতাহীন সৌন্দয্যহীনতায়
জীবনের বাকী কটাদিন,
অস্তিত্বের লড়াইয়ের জন্য, টিকে থাকার জন্য,
এ সন্ধি খুব কি জরুরী ?
যদি জরুরী হয়, সিদ্ধান্তে আসার এইতো সময়
তোমাকে নিজের করে পাবার অবদমিত আকাঙ্খাকে
খানিকটা কষ্টিপাথরে পরখ করে নিতে হয়।
সময়যে তাই কয়....
আজ আমার অন্তহীন শুন্যতা
অনন্তে হারাবার স্বপ্নীল অপারগতা।
(বাকী অংশ আগামিতে, আপনাদের ভাল লাগলে..)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১১ সন্ধ্যা ৬:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


