ঘাস ফড়িং এর ধূসর দুনিয়া
২০ শে জানুয়ারি, ২০০৭ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ প্রায় ১৫ কিলোমিটার পথ হাঁটলাম আমরা। ্তুরাপা্থ প্লাজা থেকে যাত্রা শুরু করেছি। সন্ধ্যায় যাত্রা শেষ করলাম শ্যামলীতে এসে। এর মধ্যে শেষ করেছি পুরো মোহাম্মদপুর এলাকা ভ্রমন! এক্কেবারে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ পর্যন্ত্। অলিগলি কোনটাই বাদ যায়নি। চড়িনি কোন রিক্সা কিংবা যানবাহন। জীবনকে খুব কাছ থেকে দেখলে মনে হবে, জীবন = নরক। আমরা ঘরে বসে যে জীবন দেখি সে জীবন সুন্দর্ সাজানো গোছানো। আসল জীবনকে দেখতে হলে পথে নামতে হবে। পথে নেমেই একজন মানুষের গলাবাজি করা উচিৎ। বইয়ের ভেতর আমরা যে জীবন দেখি তা চরম ফাকিবাজি। একজন ব্যক্তি একটা ছোট্ট পৃথিবী নিয়ে এসব কল্পনা করেন এবং তা শব্দের মারপ্যাচের ভেতর ঢুকিয়ে ডাকঢোল বাজিয়ে প্রচার করেন যে তিনি জীবনকে খুব কাছ থেকে পর্যবেক্ষন্ করেছেন এবং যেসব ঘটনা তিনি বইয়ে ছেপেছেন তা সবই সত্য! অথচ সত্য আরো কঠিন! সত্যর যে কতশত প্রকারভেদ তা জানতে হলে আমাদের অবশ্যই পথে নামতে হবে। চোখ খোলা রাখতে হবে। বহিঃচোখের এখানে কোন মূল্য নেই। পথের ধারে পড়ে থাকা ঝরা পাতারও কান্না থাকে। সে কান্নার শব্দ শুনতে হবে। আমরা সে শব্দ শুনে শুনে পাড়ি দিয়েছি সারাটা দিন, কেউ বোরড হইনি, ক্লান্ত্ হইনি। সবার ভেতর একটা জাগরণ জাগছে, ব্যাপারটায় আমি খুবই আশ্বান্বিত হয়েছি। এরা আমাকে ছেড়ে যাবে না নিশ্চয়্ই! আগামী ২২ তারিখ আমরা ্তুঘাস ফড়িং্থ এর ্তুঅন্য আকাশে্থর জন্য দৌড়াদুড়ি করবো। মাঝের একদিন সবার ছুটি! আমার নেই, কিংবা হাসানের। হাসান শালায় কিযে করছে! এ মাসে অর্ধেক কাজ শেষ করা যাবে কিনা সন্দেহ হচ্ছে
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০০৭ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১
নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা...
...বাকিটুকু পড়ুন
মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?
শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন...
...বাকিটুকু পড়ুনআমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০
আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।
শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।
আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন