আমি কিছু দিন নিরুত্তাপ থাকতে চাই,
তুমিহীনা,তোমার ভাবনা হীন জীবনটাকে আবার দেখতে চাই
দেখতে চাই আমি হীনা তোমার জীবন যায় কিনা!
জীবনে এসে ছিলে থাকবে সেটাই নিয়ম,নিয়তি যদি লেখা থাকে হারিয়ে যাবার
তবে যেও--
তুমিহীনা যেমন ছিলাম তেমনটা আবার থাকি না হয় কিছু দিন
মনের আকাশে এখন অনেক মেঘ,অ-প্রেমে বাস্প হয়ে উড়ে গেছে চোখের জল
তুমিহীনা বৃষ্টি হোক আমার জানালায়,কষ্ট কমুক,আমি একটু ভেসে যাই।
জীবনের এই সময়ে তুমি,আমি,কেউ কারো জন্য আবশ্যক নই
জীবনের পাঁচটি চাহিদার কোথাও- ই ভালবাসার কথা লেখা নেই।
ভালবাসাহীন জীবন বাঁচে
ভালবাসাহীন তুমিও বাঁচবে
এই জগতের কত মানুষ ভালবাসাহীন বেঁচে আছে!
অগোছালো মেয়ে,
ভালবাসাহীন আমি বাঁচতে পারব কিনা জানিনে
আমি ছাড়া তুমি যে বাঁচবে, এই সত্যও মানিনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




