somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্য লাস্ট মুঘলই লড়াইয়ের শেষ নয়

২৬ শে ফেব্রুয়ারি, ২০০৭ সকাল ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাসের বই, নাকি 482 পৃষ্ঠার রোমাঞ্চকর এক সিনেমা? কখনও দিলি্লর রেসিডেন্ট সাইমন ফেজারকে ঘিরে ধরছে উত্তেজিত জনতা। ফেজার ঘুরে দাঁড়িয়ে হাবিলদারকে জিজ্ঞেস করছেন, 'কী হচ্ছে?' হাবিলদার লোক সরিয়ে দিচ্ছে। এবং ফেজার পিছন ফেরা মাত্র সেই হাবিলদারের ইঙ্গিতেই তরবারির কোপ তার শরীরে। দিলি্ল ব্যাংকের ম্যানেজার মিস্টার কেরেসফোর্ড আর তার স ী দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে খুনে জনতাকে আটকানোর শেষ চেষ্টা করছিলেন, কিন্তু মুহ র্তে তারাও লাশ। যাবতীয় ঘটনাই দিলি্ল শহরে। 11 মার্চ, 1857 সকাল 9টা থেকে 10টা মাত্র এক ঘণ্টার মধ্যে। দেড়শো বছর পিছিয়ে গেলে 3/11 সাহেবদের কাছে ভয়ঙ্করই ছিল!
এবং ইতিহাস শেখাল, ইতিহাস থেকে আমরা কিছুই শিখিনি। কেন কানপুর, মারাঠা থেকে দলে দলে বিদ্রোহী সিপাহী চলে আসছে দিলি্লর দিকে? গরু আর শুয়োরের চর্বিমেশানো টোটা দাঁতে কাটতে হচ্ছে বলে? না। দিলি্লর মানুষ সেই সময় যে আবেদন নিবেদন জানাচ্ছে, 'গদর' বা বিদ্রোহ শব্দটাই নেই। কখনও লিখছে, দাঙ্গাফাসাদ। কখনও বা 'জেহাদ'।
হঁ্যা, জেহাদ! একদিকে ইংরেজ পাদ্রিরা বলছেন, 'ভারতীয়রা অজ্ঞান অন্ধকারে। এদের প্রভু যিশুর আলো দেখাতে হবে'। অন্য দিকে দিলি্ল শহরে ঘুরে বেড়াচ্ছেন মৌলভী সরফরাজ আলি। তার পাল্টা জিগির, আমাদের ধর্ম কাফেরদের হাতে বিপন্ন।'
উইলিয়াম ডালরিসঙ্লের নতুন বই 'দ্য লাস্ট মুঘল' এ রকমই রোমাঞ্চকর। আর সেই বই নিয়েই আপাতত বিদগ্ধমহলে তুলকালাম। একদিকে অমর্ত্য সেন, সলমন রুশদি, খুশবন সিংহ, মুশিরুল হাসানদের মুগ্ধ বক্তব্য, 'সাধারণ মানুষকে ইতিহাস নিয়ে আগ্রহী করতে চান? তা হলে এই ভাবেই রোমাঞ্চকর সুখপাঠ্য ভঙ্গিতে ইতিহাস লেখা উচিৎ।' অন্য দিকে গৌতম ভদ্র, ইরফান হাবিবের মতো বাঘা ইতিহাসবেত্তারা বলছেন, "এ বই ইতিহাস লেখার মডেল হলে বিপজ্জনক।"
সমঙ্্রতি এক দৈনিককে দেয়া সাাৎকারে স্কটল্যান্ডের ছেলে উইলিয়াম ডালরিমঙ্ল কামানের গোলায় গুড়িয়ে দিলেন 'বিদ্রোহী' ইতিহাসবেত্তাদের। বললেন, 'সমস্যাটা কোথায় জানেন তো? এ দেশে ইতিহাস লেখেন বিশ্ববিদ্যালয়ের পেশাদার ইতিহাসবিদেরা। এবং কথায় কথায় তারা 'সাব-অল্টার্ন', 'পোস্ট-মডার্নিজম', 'পোস্ট-স্ট্রাকচারালিজম' গোছের কিছু ব্যাখ্যা আনেন, সাধারণ মানুষ ভয়ে পালায়। অথচ, এ রকম রোমাঞ্চকর ভঙ্গিতে ইতিহাস লিখলে আমজনতা পড়বে।"
3/11-এর সেই ঘটনা 9/11-এর জেহাদকে আবারো উসকে দিচ্ছে নাতো? এ শংকাও রয়েছে বোদ্ধা মহলে। তর্ক ইতিহাস লেখার ধরণ নিয়ে, তর্ক ইতিহাসের স ত্র নিয়ে। এই বই লেখার জন্য প্রায় 4 বছর ধরে দিলি্ল, লাহোর, ইয়াঙ্গুনের মহাফেজখানায়, দলিল দস াবেজ ঘেঁটেছেন লেখক। সব চেয়ে ইন্টারেস্টিং ঘটনা দিলি্লর ন্যাশনাল আর্কাইভে। সেখানে শীতাতপনিয়ন িত ঘরে 1857-র সিপাহী বিদ্রোহের সময়কার প্রচুর দলিল ও নথিপত্র। তখনকার দিনে ভাঙা উদর্ু হরফ 'শিকস া'য় লেখা। কেউ জানাচ্ছে, বিদ্রোহের বাজারে অমুক আমার বউকে নিয়ে পালিয়েছে। মিষ্টিওয়ালারা কোথাও বলছে, আগে দাম না পেলে সিপাহীদের আর মিষ্টি বেচা যাবে না। প্রায় 20 হাজার দলিল, এত দিন বিশেষ কেউ পড়েও দেখেনি। ডালরিমঙ্লের বক্তব্য, এই সব না জানা তথ্য এই বইতেই প্রথম যথাযথ ব্যবহৃত হল।
ডালরিমঙ্ল থামছেন না। 3 সপ্তাহে 35 হাজার কপি বিক্রি এবং সেই তুঙ্গসঙ্র্শী সাফল্যের পর বিশ্বখ্যাত প্রকাশনসংস্থা ব্লুমসবারির সঙ্গে তিনি এরই মধ্যে 4 খণ্ডে মুঘল সাম্রাজ্যের ইতিহাস লেখার জন্য চুক্তি সেরে ফেলেছেন। উইলিয়াম ডালরিমঙ্ল জানান, 'ইতিহাস আমার কাছে একটা হাজার দুয়ারি প্রসাদ। সেখানে অজস্র ঘর। কোনওটা সাবঅল্টান ইতিহাসের, কোনওটা আবার পপুলার ইতিহাসের।' যার মানে দাঁড়াচ্ছে, লাস্ট মুঘলই ডালরিমঙ্লের সঙ্গে এদেশের ইতিহাসবেত্তাদের চূড়ান লড়াই নয়। সবে প্রথম রাউন্ড!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ -৪ বর্ষণ মুখর সকাল

লিখেছেন হুমায়রা হারুন, ০২ রা অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৯


আজ মেঘলা আকাশ। আজ ভীষণ বর্ষণ মুখর এক সকাল। অনেকের কাছে এরকম প্রকৃতি এক অপূর্ব দৃশ্য নিয়ে আসে। আবার অনেকের কাছে মেঘলা আকাশের বর্ষণ মুখর সকাল মন... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×