আমি আগুন হয়ে তোমার ছাইদানি আগলে রাখি
কী দীর্ঘ তবে তোমার ঘন রাত
স্মৃতিধস: শীতের মৃত পাতা,
আমিও অবাধ্য কৃষ্ণচূড়া_ দীর্ঘ চুলের প্রেমে
জ্বলন্ত লালের ােভ।
ঘন কান্নার রাতেরা
বোমারু আকাশের খোঁজে গেছে।
দীর্ঘাঙ্গিনী মনে ঘরমুখী কালো মেঘ_ শরণার্থী
আমি আগুন হয়ে তোমার ছাইদানি আগলে রাখি
হেলানো তলে পড়ে থাক তোমার যান্ত্রিক সুবিধা
বহুতল ভবনের টপ ফোরে
নিহত হয়েছে আত্মা_ আত্মহত্যায়!
আমি আগুন হয়ে তোমার ছাইদানি আগলে রাখি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



