পূর্ণিমা ঢেকেছে সোডিয়াম,
আর যদি ইউরেনিয়ামের কথা বলি_
পরাশক্তির মহড়ায় তুমি আমি
ক্রীড়াতত্ত্বে মেতেছি।
পরমাণু শাসিত ধাতব স্বভাবে আমি কর্মসূচি,
ওয়ারহেডে জঙ্গি মনোভাব। পারমাণবিক।
ধার করা সুর্যের আলোয় পূর্ণিমা ডেকেছে তুফান।
তুমিও উত্তাল! নদী হয়ে
সাগর পাহারার বাস্তব কথা ভাবো?
যে জল সাহারায় যাবে পেট্রোলিয়াম দরে_
সে জলে পরমাণু আছে,
পরমাণু আছে তোমার মানবিক দেহেও।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


