somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচ্য-পাশ্চাত্য সংকটের মূলে আইডিয়া

০৬ ই মার্চ, ২০০৭ ভোর ৫:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাধারণভাবে প্রচলিত আছে, বিশ্বাস ও আইডেনটিটিই পাশ্চাত্য ও ইসলামের মধ্যে দ্বন্দ্বের মূল কারণ। তবে বিপরীত মতও দিয়েছেন কেউ কেউ। সমঙ্্রতি ওয়াশিংটন পোস্টে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, আইডেনটিটি নয়, ইসলামের সঙ্গে পাশ্চাত্যের মূল সংকট আইডিয়ায়। 'দ্য রুটস অফ টুডেস ওয়ার' শিরোনামে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বাস এবং আইডেনটিটির চেয়ে আইডিয়া সংকটই বিশ্বে এ নয়া মেরুকরণের জন্য দায়ী। প্রাচ্যের মুসলিমরা এখনো এটা মেনে নিতে পারছে না যে, ইসলাম একটি সার্বজনীন ধর্ম_ কেবল প্রাচ্য বা মধ্যপ্রাচ্য নয়, পাশ্চাত্যেও এটা ছড়িয়ে পড়তে পারে।
সমঙ্্রতি ইসলামাইজেশনের যে জোয়ার বইছে, অনেকেই মনে করছেন এটা পোস্ট মর্ডানিটিরই বহিপ্রকাশ। মর্ডানিটি অগ্রাহ্য করে যেভাবে মূলের কাছে ফিরে যেতে বলছে পোস্টমর্ডানিজম_ তারই অংশ হিসেবে চৌদ্দ শ' বছর পর ফের সেই ইসলামের ছায়ায় ফিরতে চাইছে মুসলিমরা। তাই বলে ইসলামী জঙ্গিবাদকে উত্তরাধুনিক বলাটাও এক ধরনের কূপমণ্ডুকতা।
এদিকে ইউএসএ টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইডিয়া এ দ্বন্দ্বের মূল হলেও বিস্ময়ের কিছু নেই। অনেক ক্ষুদ্র বিষয়ও যুদ্ধের মূল কারণ হয়ে দাঁড়াতে পারে। প্রাচ্য ও পাশ্চাত্যের এ সংকটকে ফিলিস্তিনি চিন্তাবিদ এডওংয়ার্ড সাঈদ দেখেছিলেন সাংস্কৃতিক সংকট হিসেবে এবং নম চমস্কি দেখছেন সাম্রাজ্যবাদের আগ্রাসন হিসেবে।
পাশ্চাত্য মিডিয়া ইসলামের সঙ্গে দ্বন্দ্বের জন্য মধ্যপ্রাচ্যের জনগণের সেন্টিমেন্টকে দায়ী করলেও তাদের উস্কানিমূলক আচরণ মোটেই বিতর্কের ঊধের্্ব নয়। 2005-এর 30 সেপ্টেম্বর যখন ড্যানিশ কট্টরপন্থি দৈনিকে মুহাম্মদকে (সা.) ব্যঙ্গ করে কার্টুন প্রকাশিত হয়, তখন গোটা মুসলিম বিশ্বে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়ে। শতাধিক মানুষের প্রাণহানির ঘটনাও ঘটেছিল। পাশ্চাত্য মিডিয়া তখন মুসলিমদের অসহিষ্ণু বলে মন্তব্য করে। এখন প্রশ্ন ওঠা স্বাভাবিক, উস্কানিমূলক যে ব্যঙ্গচিত্রের কারণে প্রাণহানির ঘটনা ঘটনা ঘটে- তা প্রকাশিত হওয়া কতোট জনস্বার্থ সংশ্লিষ্ট? জার্নালিজমের মৌলিক নীতি এ ঘটনা কি আদৌ সমর্থন করে? যা হোক, ডেনমার্কের মুসলিমরা এখন বেশ ভালোই আছে। এ ঘটনার পর কোপেনহেগেনে মুসলিমদের জন্য একটি কবরস্থানের জায়গা বরাদ্ধ করেছে ড্যানিশ সরকার। এটাই ডেনমার্কের ইতিহাসে প্রথম মুসলিম গোরস্তানের ঘটনা।
তবে মডারেট মুসলিমরা এগিয়ে আসছেন ইসলাম-পাশ্চাত্য দ্বন্দ্ব নিরসনে। আইডেনটিটি বা আইডিয়ার চেয়েও বড় সত্য হলো, খোদ ইসলামেই অমুসলিমদের সঙ্গে সহিষ্ণু আচরণের নির্দেশ রয়েছে। এ মৌলিক নীতির কাছেই ফিরে যেতে হবে আমাদের। এতেই মঙ্গল সবার।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডিস্কভারি অব ইন্ডিয়া

লিখেছেন রাজীব নুর, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৪



১৯৪৭ সালটা সমস্ত বাঙ্গালীর জন্য গুরুত্বপূর্ণ।
দেশবিভাগের বছর শেখ মুজিব কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইসলামিয়া কলেজ থেকে বিএ ডিগ্রী লাভ করেন। ভারত ও পাকিস্তান ভাগ হওয়ার সময়ে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

×