প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ আগামী 17 মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিনে তার মাজার জেয়ারত করবেন। 30 মে জিয়াউর রহমানের মৃতু্যবার্ষিকীতে তার মাজারেও শ্রদ্ধা নিবেদন করবেন তিনি। ইংরেজি সাপ্তাহিক প্রোবের চলতি সংখ্যায় প্রকাশিত এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।
প্রোব জানায়, শেখ মুজিব এবং জিয়াউর রহমান এ জাতির গুরুতপূর্ণ নেতা ছিলেন বলেই প্রধান উপদেষ্টা দুজনের মাজারেই শ্রদ্ধা নিবেদন করবেন। 17 মার্চ ও 30 মে, দুটি তারিখই বাংলাদেশের ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগ এবং বিএনপি এ দুনেতাকে বিতর্কিত করে তুলেছে বলে মন্তব্য করা হয়েছে প্রোবের রিপোর্টে। দল দুটির বর্তমান নেতারা অপরাধ ও দুর্নীতির দায়ে অভিযুক্ত_ অনেক নেতাকেই গ্রেফতার করা হয়েছে বা যৌথবাহিনীর 'ওয়ান্টেড' তালিকায় রয়েছে। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং যৌথবাহিনীর অভিযানে জনগণ আশার আলো দেখছে। এ পদপে জাতীয় রাজনীতির ভবিষ্যৎ নির্মাণে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।
ড. ফখরুদ্দীন তার নিরপেক্ষ অবস্থান পোক্ত করতেই দু ঐতিহাসিক নেতার মাজার জেয়ারতের সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্লেষকরা বলছেন, এর ফলে দল দুটির নেতাকর্মীদের মধ্যেও তিনি গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন। পাশাপাশি ফখরুদ্দীনের প্রতি জনগণের আস্থাও বাড়বে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




