গতকাল দেশি মিডিয়ার মতো বিদেশি মিডিয়ায়ও শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার চার্জ গঠনের খবরটি বেশ গুরুত্ব পেয়েছে। গুগল নিউজে আড়াই শ'রও লিংকে গতকাল বাংলাদেশে এ আইনি যুদ্ধের খবর প্রকাশিত হয়েছে। গত বুধবার বিবিসি টিভি সার্ভিসকে দেয়া এক সাাৎকারে শেখ হাসিনা বলেছেন, গ্রেফতারের ভয়ে তিনি দেশে ফিরবেন না_ এটা ভাবা ভুল হবে। ওই মামলাকে সাজানো মামলা বলে উড়িয়ে দিয়েছেন শেখ হাসিনা। এছাড়াও বিবিসি রেডিও সার্ভিসের (বাংলা) সান্ধ্যকালীন অনুষ্ঠান প্রবাহে দেয়া এক সাাৎকারে চার্জশিটের ব্যাপারে তার নিজের এবং দলের অবস্থান পরিষ্কার করেছেন শেখ হাসিনা।
ফরমার বাংলাদেশ পিএম চার্জড ইন কিলিংস' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে এপি জানিয়েছে, এ চার্জ হয়রানিম লক বলে মন ব্য করেছেন শেখ হাসিনা। 'এক্স-বাংলাদেশ পিএম ইন মার্ডার প্রোব' শিরোনামে প্রকাশিত এক প্রতিবেদনে রয়টার্সের বরাত দিয়ে নিউজিল্যান্ড টিভি জানিয়েছে, অবশেষে চতুর্থ মাসে এসে বাংলাদেশের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার তার প্রত্যাশিত রাজনৈতিক দলগুলোর বিবাদের সাাৎ পেল। শেখ হাসিনার বিরুদ্ধে চাদাবাজি মামলার খবরও দিয়েছে নিউজিল্যান্ড টিভি।
রয়টার্স ইন্ডিয়ার এ খবরের শিরোনাম ছিল 'বাংলাদেশস হাসিনা, আদার্স চার্জড উইদ মার্ডার'। এছাড়া, 'মার্ডার চার্জের প্রেশার বাংলাদেশ পলিটিশিয়ানস' শিরোনামে রয়টার্স, 'ফরমার বাংলাদেশ প্রাইম মিনিস্টার চার্জড ইন রায়ট ডেথস, নিউজ রিপোর্ট সে' শিরোনামে যুক্তরাষ্ট্রের সানডিয়াগো.কম, 'এক্স-বাংলাদেশ পিএম ফেসিং মার্ডার চার্জেস' শিরোনামে অস্ট্রেলিয় দৈনিক দ্য সিডনি মর্নিং হেরাল্ড এবং 'মার্ডার চার্জ ফর বাংলাদেশ এক্স-পিএম' শিরোনামে সিএনএন এ খবরটি প্রকাশ করেছে।
এদিকে শেখ হাসিনার দেশে ফেরার তারিখ পিছিয়ে যাওয়ার খবরটিও বেশ গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে আলজাজিরা। 'বাংলাদেশ পলিটিশিয়ান ডিলেইস রিটার্ন' শিরোনামে আলজাজিরা অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করে। 'শেখ হাসিনা ডিলেইস রিটার্ন টু বাংলাদেশ' শিরোনামে টাইমস অফ ইন্ডিয়া এবং 'হাসিনা ডিলেইস রিটার্ন আফটার মার্ডার কেস' শিরোনামে দ্য হিন্দ গতকাল তাদের অনলাইন সংস্করণে এ খবরটি প্রকাশ করে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



