কিন্তু সরকার কি রাজনৈতিক দলগুলোর সুসংগঠনের কোন চিন্তা করেছে কি । সারা দেশে সর্বত্র যখন শুদ্ধি চলছে, তখন রাজনৈতিক দল গুলোর মধ্যেও শুদ্ধি শুরু হবার প্রয়োজন ছিল ।কেননা নির্বাচনের আগে দলগুলো শুদ্ধ না হলে এরা ক্ষমতায় যাবার সাথে সাথে আবার আগের সেই তুঘলকি শুরু করে দেবে । কাজেই শুদ্ধি সবচেয়ে বেশী প্রয়োজন দলগুলোর মধ্যে । তা না করে রাজনৈতিক দলগুলোর নেতারা শুধু এই শুদ্ধির প্রসংসা অথবা সমালোচনা করে যাচ্ছে । হয় তারা তাদের দলে শুদ্ধি করতে ব্যার্থ অথবা এনিয়ে তারা কিছু ভাবছেই না, ভাবছে কোন রকমে নির্বাচন টা হলেই তো হয়ে গেল, তারপরে যে দলই ক্ষমতায় আসুক, এমন অসুবিধা তো হবে না ।
তাই সরকারের এখনই রাজনৈতিক দলগুলোর শুদ্ধির ব্যাপারে নির্বাচন কমিশনের মাধ্যমে ব্যাবস্থা নেয়া উচিৎ । দল গুলোর শুদ্ধির ব্যাপারে নির্বাচন কমিশনের জন্য আমার কয়েকটা উল্লেখযোগ্য শুপারিশ -
1/ রাজনৈতিক দল গুলোতে উচ্চ পদীয় প্রশাসক / সচিব নিয়োগ করা ।
2/ রাজনৈতিক দল গুলোর সংসদের আসন এবং মোট প্রাপ্ত ভোট হিসেবে এলাকা ভিত্তিক এবং কেন্দ্রীয় ক্ষাতে সরকার কতৃক পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেয়া ।
3/ সংসদে আসন প্রাপ্তি স্বাপেক্ষে দল গঠনের অনুমতি প্রদান । আসন বিহীন কোন রাজনৈতিক দলের নূ্যনতম ভোট প্রাপ্তি বিবেচ্য হতে পারে ।
4/ মিটিংমিছিল নিষিদ্ধ করে সংসদ পরিচালিত টিভি চ্যানেলের মাধ্যমে দলীয় প্রচার চালানো । প্রয়োজনে প্রতিটি দলের একটি করে টেরিস্ট্রিয়াল টিভির অনুমতি প্রদান ।
ইত্যাদি যুগান্তকারী সংস্কার সাধন করার পরে রাজনৈতিক দল গুলোর নির্বাচন দাবী করা যেতে পারে ।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০০৭ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


