আমার ভাগ্নের জন্য একটা ভিডিও গেমস কিনলাম ।
একটা সময় ছিলো যখন আমার হাতে এই আজব খেলার যন্ত্রটা পড়লে নাওয়াখাওয়ার কথা ভুলে যেতাম ।
সে সময় আমার মধ্যবিত্ত বাবার কাছে ভিডিও গেমস কিনে দেওয়াটা একটা বিলাসিতার পর্যায়ে পড়তো । তাই আমার কোন ভিডিও গেমস ছিলো না , পাশের বাসার একবন্ধুর ছিলো । এই আজব খেলনাটার গর্বে তার পা মাটিতে পড়তো না । সে তার এই গেমসটি খেলতে দিতো এই শর্তে যে, তার এই খেলনার আমাদের জন্য ব্যাটারি সর...বরাহ করতে হবে । এই ব্যাটারি সরবরাহের জন্য ভাইয়া আর আমি কতদিন যে আমাদের বাসার ঘড়ির ব্যাটারি সরিয়েছি ।এজন্য মায়ের হাতে মারও খেয়েছি অনেক !
সেই ভিডিও গেমস আজ আমার হাতে !!
আমার হারানো শৈশব...!!!
আমার ভাগ্নে কম্পিউটারে গেমস খেলে ,জানি না এই ভিডিও গেমস তার ভালো লাগবে কি না । কিন্তু তাতে কি আমার হারেনো শৈশবটা তো তাকেই দিচ্ছি , যে এখন এই মজার শৈশব জীবন কাটাচ্ছে.....।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





