ছোট বেলার শুক্রবার গুলো এখন কেমন আছে ?
সুফিয়া কামালের কি এখনো তাহাড়েই পরে মনে?
কেমন আছে টুনি? মন্তুর খবর জানো?
কপিলা কি আজো কুবেরের নৌকায় দূর দেশে যেতে চায়?
মেঘ কি এখনো সাত সাগরের মাঝির সেতারা আড়াল করে দেয়?
মাসুদ রানা কি এখনো এডভেঞ্চারাস?
ফেলুদার গোয়েন্দাগিরির খবর রাখো?
বিলাসীর কি খবর? সে কি পেরেছিলো মৃত্যুঞ্জয় কে বাঁচাতে?
আচ্ছা হৈমন্তীর পরে অপু কি আর কাউকে বিয়ে করেছিলো?
কমলাকান্তের আফিমের নেশা কি এখনো আছে?
বেচারা মহেশ কি এখনো পেট পুরে খেতে পারেনা?
শুনেছি হিমুর নাকি সামনে বিসিএস?
বেলাবোস কি ফোন ধরেছিলো?
হালুম,মুকুল,সুমনা,টুকটুকি ওরা কি এখনো সিসিমপুরে আছে?
এখনো কি আলিফ লায়লা দেখার জন্য সবাই রাতে বিটিভি দেখার জন্য হুমড়ি খেয়ে পরে?
মিসির আলী কি তার অমিমাংসিত রহস্যের জট খুলতে পেরেছিলো?
কবর কবিতার দাদু কি এখনো কাঁদে?
এই উত্তরগুলো ভাবতে গেলে সামনে ফেলে আসা দিন গুলো চলে আসে, আর খারাপ লাগে, ইস কতোটা ভালো ছিলো পুরোনো সেই দিন গুলো।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৯ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




