ছেয়ে গেছে জীবন বিষাদে
থেমে গেছে স্বপন জীবনের তরে
ভাঙবেনা ঘুম, কাটবেনা ঘোর
কেটে গেছে সময় অন্ধকারে!
ভুলে গেছি ছন্দ পেয়ে গেছি দ্বন্দ
কেটে গেছে সুখ রয়ে গেল শোক
ভরে গেছে জীবন অভিশাপে!
আসবেনা সে তরী ফিরবেনা সুখ
রয়ে যাবে জীবনের যত দুখ!
জীবনের তরে আর নেই কোন অভিলাশ
নিজেকে গুটিয়ে নিয়ে বৃথা যত পরিতাপ!
হউক না হাজারটা সম্ভাবনার দরজা বন্ধ
আমি কি দমে যাওয়ার পাত্র নাকি অন্ধ!
সময়কে জয় করে বদলে দিবো সময়
দুঃসময়কে কবর দিবো পালাবে অসময়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


