পৃথবীর ফুসফুস নামে পরিচিত বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন আগুনে পুড়ছে, হাজার হাজার কিলোমিটার ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে। ব্রাজিলের স্পেস রিসার্চ সেন্টার (আইএনপিএ) বলেছে, এই বছরে আমাজনে আগুন লাগার সংখ্যা ইতিমধ্যেই ৭৪০০০ হাজার ছাড়িয়ে গেছে, যা ২০১৮ সালের চেয়ে ৮৪ গুণ বেশি। ব্রাজিলের সান পাওলোর আকাশ কালো ধোঁয়া তে ঢেকে গেছে।

বিশ্ব উষ্ণায়ন প্রতিহত করতে অন্যতম ভরসা আমাজন অরণ্য। ৩০ লাখেরও বেশি উদ্ভিদ ও প্রাণী প্রজাতি এবং ১০ লাখের বেশি আদিবাসীর আবাসস্থল। সারা পৃথিবীর অক্সিজেনের প্রায় ২০ শতাংশ অক্সিজেন উৎপন্ন হয় আমাজনে। এ ঘটনায় পরিবেশের মারাত্মক বিপর্যয় ঘটবে।
বিশেষজ্ঞরা বনাঞ্চল ধ্বংসকে আগুনের কারণ হিসেবে উল্লেখ করেছেন। তারা জানান, শুকনো মৌসুম আগুন দ্রুত ছড়াতে সহায়তা করে। তবে দুর্ঘটনাবসত হোক আর যেভাবেই হোক আগুন লাগার পেছনে মানুষই দায়ী।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




