somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ববিখ্যাত কিছু কর্পোরেট প্রতিষ্ঠানের নামকরণের পিছনের মজার ইতিহাস। (মাস্ট সি; প্রিয়তে নেয়া, না নেয়া আপনার ইচ্ছা) । পর্ব-২। :D:D:D

০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১০:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে আপনাদের জন্য নিয়ে আসলাম দ্বিতীয় পর্ব। প্রথম পর্ব এইখান থেকে দেখে নিতে পারেন । চলুন কথা না বাড়িয়ে জেনে নিই আরও চোদ্দটি প্রতিষ্ঠানের নামকরনের ইতিহাস।

ইবে


নিজের নামে ইমেইল আইডি খুলতে গিয়ে দেখা গেলো যে, এই নামে আগেই আরেকজন আইডি খুলে ফেলেছে। তখন কি আর করার নামের আগের ১,২.... ইত্যাদি সংখ্যা বা অন্যভাবে চেইঞ্জ করে আইডি খুলতে হয়। এই অভিজ্ঞতা আমাদের সবারই কম বেশি হয়েছে। শুধু আমি আপনি না, এই ঘটনা বিখ্যাত প্রতিষ্ঠান ইবের বেলায়ও হয়েছে। ইকবে ডট কম নামে ওয়েব সাইট খুলতে গিয়ে দেখা গেলো যে, আগেই একটা মাইন কম্পানি এই নামটা দখল করে আছে। কি আর করা নামটা সংক্ষিপ্ত করে ইবে ডট কম করে ফেলা হলো।


থ্রী এম


প্রথমে নাম ছিলো- মিনোসোটা নাইনিং এন্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি। পরে ফোকাস চেইঞ্জ তো নাম চেইঞ্জ।


সেভেন ইলেভেন


প্রথমে নাম ছিলো, টটেম স্টোরস যা এসেছে Tote শব্দ থেকে। পরবর্তিতে কোম্পানি তাদের বর্ধিত কর্মঘন্টা সকাল সাতটা থেকে রাত এগারটাকে ভিত্তি করে সেভেন ইলেভেন নামে পরিবর্তিত হয়।


আই কে ই এ-ইকিয়া


এই নামের উচ্চারন কি হবে এটা নিয়ে আমার সন্দেহ আছে। কেউ জানলে জানিয়ে দিয়েন প্লীজ।
আই এবং কে হচ্ছে প্রতিষ্ঠাতা ইগভার ক্যাম্পার্ড নামের আদ্যাক্ষরদ্বয় আর ই এবং এ হচ্ছে তার গ্রামের নামের আদ্যাক্ষরদ্বয়। গ্রামের নাম- ইলেমটারিড আগুনারিড। আল্লাহ্‌ বাচাইছে ইংরেজি আন্তর্জাতিক ভাষা। সুইডিশ ভাষা হলে প্রত্যেক দিন দাতের ডাক্তারের কাছে যেতে হত। ওহ! এটা একটি সুইডিশ কোম্পানি।


লেগো


ড্যানিশ শব্দ লেগ গডট থেকে লেগো শব্দটি এসেছে। যার মানে হচ্ছে প্লে ওয়েল। ল্যাটিনে আর মানে হচ্ছে আই পুট টুগেদার। কিন্তু লেগো এটাকে কাকতালীয় বলে উড়িয়ে দিয়েছেন।


নিনটেনডো


জাপানিজ এই কোম্পানিটি পৃথিবীর সবচেয়ে লাভজনক ভিডিও গেইম কোম্পানি। জাপানিজ শব্দ নিন মানে ন্যাস্ত বা গচ্ছিত। আর টেনডো মানে হচ্ছে স্বর্গ। এই দুটি শব্দের সম্মিলিতরুপই হচ্ছে নিনটেনডো।


সাব টেকনোলজিস


সুইডিশ এরোপ্লেন কোম্পানির সুইডিশ শব্দের সংক্ষিপ্তরুপ।


সেগা


সার্ভিস গেইমস অব জাপান থেকে সংক্ষিপ্ত করা।


শার্প


শার্পের প্রতিষ্ঠাতার প্রথম আবিস্কার ছিলো, এভার-শার্প মেকানিক্যাল পেন্সিল। সেখান থেকেই নামকরন করা হয়।


স্টারবাকস


মবি-ডিক নামের একটি উপন্যাসের চরিত্রে নাম থেকে এই কফি হাউজ চেইন কোম্পানিটির নামকরন করা হয়।


অডি


জার্মানির অগাস্ট হর্চের ইচ্ছা ছিলো নিজের নামে একটি গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করবেন। কিন্তু আরেক জন আগেই হর্চ নামে গাড়ি কোম্পানি প্রতিষ্ঠা করে ফেলে। কি আর করার। বেচেরার এত সাধ তো আর মাঠে মারা যেতে পারে না। কাজেই নামটাকে ল্যাটিনে অনুবাদ করে অডি রাখেন।


ভারিজন


নিজের ব্যবসাকে পৃথিবীজুড়ে ছড়িয়ে দিতে চান। হতে চান কর্পোরেট টাইকুন। এক কাম করেন। কোম্পানির নামটা আর ইংরেজিতে না রেখে ল্যাটিনে রাখেন। দেখবেন আপনি বিখ্যাত। হাইসেন না মিয়া ভাইরা আপ্পিরা। বেশিরভাগ বড় কোম্পানির নামই দেখি ল্যাটিন থেকে নেয়া। আমরা ইংরেজিতে রাখি দেখেই খালি বংগবাজারে কাটা কাপড়ের ব্যাবসা করতে হয়।
ল্যাটিন ভারিটাস (মানে সত্য) আর হরাইজন শব্দদ্বয়ের সম্মিলিতরুপ।


ওয়ালমার্ট


আমরা যেইটা করি, উনিও সেটাই করেছেন। আমার কোম্পানি আমার নাম। প্রতিষ্ঠাতা স্যাম ওয়াল্টনের নামানুসারে।


ওয়েনডিস


ডেব থমাসের মেয়ে মেলিন্ডার ডাকনাম ছিল ওয়েনডি। পরে নিজের মেয়ের নামেই হ্যামবার্গার বিক্রি করতে শুরু করলেন।

আজকে এখানেই শেষ। পরের পর্ব হবে শেষ পর্ব। সেখানে থাকবে কেবল বাংলাদেশী প্রতিষ্ঠান।

এই পোস্টটি দেখতে পারেনঃ একটি জাতির অধঃপতনের ইতিহাস, কিংবা একটি ভয়াবহ জঘন্য গণহত্যার বয়ান

কোন ভুল থাকলে ধরিয়ে দিবেন। সংশোধন করে দেয়া হবে। আর আমি কিন্তু ইংরেজিতে কাচা। ভুল হতেই পারে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১৪ রাত ১১:২৪
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্র হলো সংখ্যাগরিষ্ঠের মত এবং শরিয়া আইন হলো সকল পক্ষের সম্মতি বিশিষ্ট ইসলামী হুকুমতের আইন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:১৯



সূরাঃ ৬ আনআম, ১১৬ নং আয়াতের অনুবাদ-
১১৬। যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথামত চল তবে তারা তোমাকে আল্লাহর পথ হতে বিচ্যুত করবে। তারা তো শুধু অনুমানের অনুসরন করে:... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×