somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৌরসভার মেয়র হত্যার প্রতিবাদে নরসিংদীর হরতাল, ট্রেনে আগুন

০২ রা নভেম্বর, ২০১১ বিকাল ৩:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাসীদের গুলিতে নরসিংদী পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন হত্যার প্রতিবাদে জেলা ছাত্রলীগের ডাকা ৭২ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। তবে তার জানাজা ও দাফনের জন্য বিকেল ৫টা পর্যন্ত কর্মসূচি শিথিল রাখা হয়েছে। নিহতের জানাজার জন্য আজ সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত হরতাল কর্মসূচি স্থগিত করা হয়েছে। এর আগে ভোর ছয়টা থেকে সকাল ১০টা পর্যন্ত জেলায় হরতাল পালিত হয়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা রাতে নরসিংদী সার্কিট হাউস এবং রেল স্টেশনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারা ঢাকা সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে রাখে।

আজ সকাল থেকে শহরের পশ্চিম কান্দাপাড়া এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে শত শত মানুষ ভিড় জমায়। সকাল থেকে রেল চলাচল শুরু হলেও লোকমান হোসেনের সমর্থক ও ছাত্রলীগের কর্মীরা শহরের চিনিশপুরে ঢাকা থেকে ছেড়ে আসা এগারো সিন্ধুর ট্রেনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে কমপক্ষে ২০ ২৫ জন আহত হয়েছে। কয়েক শ শ্রমিক ও হরতাল সমর্থকেরা ট্রেন লাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে ট্রেনটি থামায়। এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। নরসিংদী পৌর শহরে রিকশাসহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। বিক্ষুব্ধ জনতা ঢাকা সিলেট মহাসড়কে টায়ার ও গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করছে।

পুরো শহরের প্রতিটি মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বিজয় বসাক প্রথম আলোকে বলেন, সকালে বিচ্ছিন্নভাবে কয়েকটি বিক্ষোভ মিছিল ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শহরের পরিস্থিতি স্বাভাবিক আছে। লোকমান হোসেনের হত্যাকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানান।

উল্লেখ্য, গতকাল রাত আটটার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে ঢুকে মুখোশ পরা কয়েকজন সন্ত্রাসী লোকমান হোসেনকে লক্ষ্য করে গুলি চালায়। তাঁর গায়ে চারটি গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে নরসিংদী সদর হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই রাত সোয়া ১১ টায় চিকিৎকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয় ছাত্রলীগ রাত সাড়ে ১২ টায় জেলায় ৭২ ঘণ্টার হরতালের ডাক দেয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×