সেই স্কুলবেলায় পড়েছিলেন, শিবরাম চক্রবর্তী লিখেছিলেন-
ভালোবাসার মতো ভালো বাস
বের হয় ক'টা রাস্তায়...
বের হলো সে রকম একটি মিনিবাস। শনিবার (৮ নভেম্বর ২০০৮)। অফিসে যাচ্ছি মিনিবাসে চড়ে (দরিদ্র সাংবাদিক আমি, আজও নিজের গাড়ি হয় নাই, কী আর করা...!)
তো শনিবার ছুটির দিন বলে বাসে ধস্তাধস্তি একটু কম। নিঃশ্বাস ফেলা যাচ্ছে। শেষ কার্তিকের তীব্র রোদ জানলা গলে এসে গা জ্বালাচ্ছে। সেই রোদ থেকে হাত কপালে তুলতেই চোখে পড়ল লেখাটা। গাঢ় দাগে বাসের জানালায় লেখা-
ভালোবাসা ভালো হলেও
ভালো নয় অতি সয় (বানান ভুল, হবে অতিশয়)
ভালোবাসা বেশি হলে
বহুদিন নাহি রয়...
-ড্রাঃ জাকীর
ড্রাঃ মানে কি? ভাবলাম। কোন ডক্টর? বিখ্যাত কোনো মণিষীর চরণ? ভুল করে একটি 'য়্রª' ফলা পড়ে গেছে 'ড'-এর নিচে। অস্বাভাবিক নয়। রিকশা-বাস-ট্রাক গাত্রের বানানের কারিশমা তো আমাদের নয়নতৃপ্ত(!) করেই হরহামেশা।
তারপর আচানক মাথা খুলল। বুঝলাম এই 'ড্রাঃ জাকীর' আসলে কোনো ড্রাইভার জাকীর।
আহা, শরৎচন্দ্রের 'বড় প্রেম শুধু কাছেই টানে না দূরেও ঠেলিয়া দেয়'- এই মহাভাবনার সহজীয়া রূপ কেমনে এসে আসন গেড়েছে কোনো প্রেমিক বাস চালকের বুকে! বুকের গহীন কাব্য খোঁদাই করেছেন তিনি বাসের কাচে...!
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।