চলো বদলে যাই, বদলে ফেলি নীল আকাশ
উপহাসের উল্লাসে ভেসে চোখ গঙ্গায় নায়ের মাঝি নয়,
জয় পরাজয়ের যুদ্ধে মর্ত্যলোকে শোক আর সুখের
দুঃখ জয়ের এখনো পেরোয়নি সময়।
মিছে অভিনয়ে নীল শঙ্খচিল বেশে নীল আকাশে
ভীষণ ফ্যাকাসে ভেসে ডানা ঝাপটায় যে পাখি,
খাঁচায় বন্ধী শ্বেত কবুতর অপলক নজরে
আরজে করজোড়ে বলে ভাই, বলে যাও,
তুমি কি আমার সম দুখী?
মুক্ত-বন্ধী বিহঙ্গের রঙ ঢং ছেড়ে এসো ঝড়ের বিপরীতে
ভয়, অভিনয়, ভাগ্যকে দুষে তুষের অনলে নিজেকে পুষে
অগোচরে কেঁদো না লোনা জলে করে দুখ নির্ণয়,
চলো বদলে যাই, বদলে ফেলি নিজেকে কেটে সংশয়
কবো অধরা নয় সুখ , এখনো পড়ে আছে অপার সময়।
চলো প্রতিকূলে, তেড়ে আসা স্রোতস্বিনীর ঊর্মিতে দৃঢ়ে
নীড় ছেড়ে নড়ে ছড়ে খোঁজো নিজেকে!
এখন ঝড়ের রাত! দুখের সময়?
ঘোর কেটে ঝঞ্জালের খুলো বিবেকের দোর
রাত ভোরের সম্মুখে সুখের প্রভাত।
জেনো কবো অধরা নয় , আমৃত্যু থাকে সুখের অপার সময়।
তবু কেন অভিনয় , ভয় , মিছে সংশয়?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


