তীব্র একটা কষ্ট, হারিয়ে ফেলার বেদনা সেইসাথে বাংলাদেশ ক্রিকেট টিমের প্রতি একবুক গর্বমাখা ভালোবাসায় শেষ হল এশিয়া কাপ। আমাদের সবার প্রার্থনাধ্বনি উচ্চারিত হয়েছিল খেলার প্রতি মূহুর্তে, প্রতিটা পদক্ষেপে। তবুও না পাওয়াটাকে বরন করতেই হল।
কিন্তু খেলা শেষে নানা মুনির নানা মত। বেশিরভাগই দোষারোপ করে যাচ্ছে শাহাদাত, নাজিমুদ্দিন, নাসিরকে। এটাও যে খুব কষ্ট থেকেই করছে বুঝতে পারি। কিন্তু আমার কথা বলি, আর সবার মত খেলা দেখার সময়, অনেক আফসোস আর রাগও হয়েছিল আমার। কিন্তু আমি মন থেকে এই মানুষগুলোকে কখনও গালি দিতে পারব না।
আমাদের ক্রিকেট টিমের গড় বয়স আর কতই হবে, আমাদের থেকে খুব বেশি তো নয়, কেউ কেউ বয়সে ছোটও হবে। সেই বয়সে আমরা কি ই বা করছি। ভার্সিটিতে পড়ছি , পরীক্ষা দিয়ে পাশ করছি, ঘুরে টুরে বেড়াচ্ছি। বড়োজোর আমাদের মা বাবা আশা করে আছেন ভালো একটা রেজাল্টের। আর ওরা? ওদের উপর ষোল কোটি মানুষের প্রত্যশার চাপ! পুরো দেশ তাকিয়ে থাকে ওদের দিকে। ওদের ভালো খেলা আশা জাগায় পুরো জাতিকে, ওদের চোখের জলে সারাদেশের মানুষের চোখের জল মিশে একাকার হয়ে যায়। এত বড় দায়িত্ব কাঁধে যারা খেলতে নামে, তারা আমার কাছে (যে কিনা কয়েকটা মানুষের প্রত্যাশার ভেলায় পা রাখতে প্রতিনিয়ত হিমশিম খেয়ে যাচ্ছে
অনেকে বলছে, মুশফিক, সাকিবরা কাঁদছিল, কিন্তু ওদের খারাপ খেলেও কোন অনুশোচনা নেই। ভাইরে, আমরা কি এইটা বলতে পারি, তারা যে আসলে ভিতরে কুরে কুরে শেষ হয়ে যাচ্ছে না। সবার প্রকাশভঙ্গি তো একরকম না।
বাংলাদেশ টিম তো আমাদের প্রতিটা খেলোয়াড়কে নিয়েই। তাদের সবাইকে নিয়েই আমরা ফাইনালে ওঠার বিরল সম্মানটুকু পেয়েছি। হয়ত কারো অবদান কম, কারো বেশি। কিন্তু সবাই মিলেই গোটা দল। এই খেলা থেকে সবার ক্ষমতা সম্পর্কে আরো ভালোভাবে জানার পর, পরের খেলায় সেইভাবেই, আরো অভিজ্ঞ পরিপূর্ণ দল পাবো আমরা। অনেক ভালো টিমও খারাপ পারফর্ম্যান্স দেয়। কিন্তু আমরাও ওদের মত আমাদের প্লেয়ারদের মাথায় তুলে পরমূহুর্তে মাটিতে ফেলে দেবো। গালাগালির চেয়ে গঠনমূলক সমালোচনাই কি কাম্য নয়?
[প্রথম ব্লগে কিছু লিখলাম। গুছিয়ে ঠিকভাবে লিখতে পারলাম না। আমার মনের কিছু ভাবনা প্রকাশের চেষ্টা]
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১২ দুপুর ১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




