somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্কুলের চেয়েও বেশি (১) :)

০৯ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অবশেষে বাসায় থাকার পাট চুকল। স্কুলে ভর্তির সময় এসেছে। ভর্তি হয়েই গেলাম নার্সারী ক্লাসের বকুল শাখায়।
“ইস্কুল পালাবার ঝোঁক যখন হয়রান করে দিত তখনো শরীরে কোনোরকম জুলুমের জোরেও ব্যামো ঘটাতে পারতুম না” বলে রবিঠাকুরের ছেলেবেলায় অনেক আক্ষেপ ছিল। কিন্তু আমার ছোট্টবেলার স্কুলে যাওয়ার ব্যাপারটা ছিল পুরো উলটো। প্রথম কয়দিনের পর স্কুলটাকে মহা আপন মনে হতে লাগল। স্কুলে আমার প্রথম বন্ধু হল সাকিবা। তখন আমরা থাকতামও কাছাকাছি।

ঝড়-বৃষ্টি যা খুশি হোক, কাঁদা বাঁচিয়ে, রেইনকোট পরে আমার স্কুলে যাওয়া চাই-ই চাই। আমার স্কুলটাতে উন্মুক্ত উদার খেলার মাঠ ছিলনা। ছোট্ট একটা মাঠ আর খেলার জন্য দোলনা, টায়ার, সি-স, স্লাইড এইসব ছিল। তবুও সেই ছোট্টবেলায় স্কুলটাকে ভালোবেসে ফেলেছিলাম। শুধু আমিই না, আমি জানি আমার সব বন্ধুদেরই ছোটবেলায় প্রায় এইরকমই স্মৃতি থাকবে। সকালে উঠতে একটু কষ্ট হত ঠিকই। কিন্তু শুক্র-শনিবার ছাড়া অন্যকোন ছুটির দিনে একটু বেলাকরে ঘুম থেকে উঠে যখন নিজেকে বাসায়ই আবিষ্কার করতাম তখন মা কে জিজ্ঞেস করতাম, "আজ স্কুলে গেলাম না?" তখন কিজন্য স্কুলে গেলাম না, ছুটিটা কেন, মা বাবা সেটা বুঝিয়ে দিত।

কোন ক্লাসে কোন শাখায় পড়তাম আমার এখনও মনে আছে। ক্লাস টু পর্যন্ত ছিল মর্নিং শিফট। তখন নানান জিনিসের নামে একেকটা সেকশনের নাম ছিল। কেজিতে ছিলাম 'দোয়েল' এ।
টিফিন টাইমে লাইন করে হাত ধুতে যেতাম। এরপর ফিরে এসে চিৎকার করে বলতাম, 'Thank you God for our food'। এরপর খেতাম।

আমাদের স্কুলে আমার প্রিয় একজন মাসি ছিল [মাসিদের বাইরের মানুষ 'আয়া' বলে সম্বোধন করলে খারাপ লাগত। /:) তাঁদের আয়া ভাবতে পারতাম না। ] সেই মাসির নাম আমি জানিনা। কিন্তু যেকোন দরকারে, খারাপ লাগলে, সেই মাসি আমার পাশে থাকত। একদিন খাতায় কিছুতেই কোন একটা বর্ণ ঠিকভাবে লিখতে পারছিলাম না। সেটা আবার এক পৃষ্ঠা ভরে লিখে জমা দিতে হবে। সবাই জমা দিয়ে ফেলেছে। টিচার তাড়াতাড়ি সবার খাতা দিয়ে যেতে বললেন। আমি কি করি। কান্না পাচ্ছিল। একটাই লিখতে পারিনা, পুরো খাতা কিভাবে লিখব। তখন মাসি আমাকে বাঁচালেন। মূহুর্তের ভেতর পুরো পৃষ্ঠা ভরে লিখে দিলেন! ;)
মাসি যে কেন আমাকে এত ভালোবাসতেন বুঝে উঠতে পারিনা এখনও। স্কুলের বাইরে কখনও মাসির সাথে দেখা হলে, দূর থেকে হাত নাড়তাম, "মাসিইই, মাসিইই..." বলে!:D

ক্লাস ওয়ানে ছিলাম ভেনাসে। ক্লাস টিচার ছিলেন এলিজা ম্যাডাম যিনি আমার নার্সারিরও ক্লাস টিচার ছিলেন দৈবাৎ! উনিও আমার খুব প্রিয় ছিলেন। :)

ক্লাস টু তে উঠলাম। মর্নিং শিফটের সবচেয়ে বড় ক্লাসে! আমাদের সেকশনের নাম ছিল ডিয়ার। ম্যাডাম বলতেন, ডিয়ার শান্ত প্রাণি, দেখতে কত সুন্দর আবার দরকারে খুব জোরে ছুটতেও পারে। তোমরাও এইরকম। তখন আমরা খুশি হয়ে দুষ্টুমি, হৈচৈ বন্ধ করে দিতাম! চুপটি করে ধৈর্য পরীক্ষা দিয়ে চলত আমাদের হরিণ হওয়ার চেষ্টা।
সেই বয়সে বড়দের কথার মাঝে থেকে ধমক খায়নি এইরকম মানুষ খুব কমই পাওয়া যাবে। কিন্তু ম্যাডাম আমাদের সাথে বড়দের মত করে কথা বলতেন। নানান বিষয় আলোচনা করতেন। নিজের অভিজ্ঞতা বলতেন, আমাদের কথাও শুনতেন। কিন্তু চমৎকারভাবে ক্লাসের লাগামটাও ধরে রাখতেন। বেশিরভাগ মানুষই মনে করে বাচ্চারা কিছু বোঝে না। তিনি এইরকম ছিলেন না বলেই হয়ত আমাদের সবার এত প্রিয় ছিলেন।
আমাদের কখনও কানে ধরে দাঁড়িয়ে থাকার মত শাস্তি পেতে হয়নি। হোমওয়ার্ক না আনলে বা বই আনতে ভুলে গেলে দাঁড়িয়ে থাকা লাগত। কিন্তু সেই বয়সেই সবার মাঝে আত্মসম্মানবোধ তৈরি করে দিয়েছিলেন। তাই ওই শাস্তিতেই লজ্জায় শেষ হয়ে যেতাম। আমাদের আভা ম্যাডামকে মনে হত আভা ছড়াতেই এসেছেন।

যেদিন 'স্বাস্থ্যকথা' ক্লাস থাকত, সেদিন সবাই একটু বেশিই যত্ন সহকারে ফিটফাট হয়ে আসত। ক্লাসের এক ছেলে প্রায়ই আমার বেণী খুলে দিত। একদিন 'স্বাস্থ্যকথা'র মৌখিক পরীক্ষার আগে আগে সে আবারও এই কাজ করল। ম্যাডাম একজন একজন করে রোল ডাকছেন। আমার পালা এল। আমি তখন নিজে বেণী বাঁধতে পারিনা। সেভাবেই গেলাম। ভেস্তে গেল আমার এত সাধের ভাইভা!
এইরকম নানা ঘটনায় পূর্ণ স্কুলজীবন। কিন্তু স্মৃতি বড়ই প্রতারক। /:)

যতদিন সেই প্রভাতি শাখায় পড়েছি সময় সবসময় স্কুলের প্রতি একটা টান ছিল, কারও কাছে অতিরঞ্জিত মনে হবে কিনা জানিনা। আমার ছোট ভাইও এই স্কুলে পড়ত। কিন্তু মেয়েদের স্কুল হয়ে যাওয়ার ক্লাস ওয়ানে পড়ার সময় অন্য স্কুলে চলে যায় ও। কিন্তু নতুন স্কুলের সাথে কিছুতেই মেলাতে পারত না আমাদের স্কুলকে। প্রথম কিছুদিন হতাশ হয়ে পড়েছিল।
এই একটা স্কুলেই কাটিয়ে দিয়েছি আমি এসএসসি অবধি। অনেক চমৎকার নিঃস্বার্থ ভালোবাসাময় বন্ধু পেয়েছি, অনেকেই হারিয়ে গেছে। কিন্তু সেই যে আমার প্রথম বন্ধু, সে দীর্ঘতম বন্ধুত্ব বজায় রেখে আজও আমার পাশে আছে। গ্রীন রোডের পাশ দিয়ে গেলে এখনও অনেক মমতা নিয়ে তাকাই স্কুলের গলিটার দিকে।
সর্বশেষ এডিট : ২৮ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:১১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৪

লিখেছেন রাজীব নুর, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০৯



গত শনিবার ঢাকা শহরের গজব অবস্থা গেছে।
রাস্তায় গজব জ্যাম। সেদিন ছিলো আবার আমাদের এক পারিবারিক অনুষ্ঠান। ধানমন্ডির এক রেস্টুরেন্টে। আমাদের বাসা থেকে ধানমন্ডি অনেকটা দূর। সে যাকগে,... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

×