বলা হয়ে থাকে, নাই কাজ তো খই ভাজ। নাহ, আমার যা অবস্থা খইও ভেজে কুলোবে না। ভেরেন্ডাই সই।
তো যেই জিনিস এত ভেজে যাচ্ছি সেটা আসলে কি তা জানার চেষ্টা করলাম। আমার মত যারা আছেন ভেরেন্ডা চেনেন না তারা দেখে নিতে পারেন।
[ভাগ্যিস আমার মা ভেরেন্ডা গাছটা চিনিয়ে দিয়েছিল, নাহলে এই গাছের ছবিটাও তুলতাম না!]
ভেরেন্ডা বা ভেরন গাছ এর বৈজ্ঞানিক নাম Ricinus communis । যাদের গাছগাছড়ার প্রতি আগ্রহ আছে তারা হয়ত বুঝে ফেলেছেন এটা হল ক্যাস্টর অয়েল গাছ!
এই ভেরেন্ডা ফল সবুজ, কাঁটাযুক্ত আর এর বীজ খুবই বিষাক্ত। এই বীজ কাঁচা ভেঙ্গে খেলে মানুষ আর অন্যান্য প্রাণিতে বীষক্রিয়া ঘটে। এর চারটা বীজ খেলে খরগোশ মারা পড়বে, ভেড়ার লাগবে পাঁচটা, ঘোড়া বা ষাঁড়ের ছয়টা, কুকুরের এগারটা। এত ষন্ডা গন্ডা প্রাণি যেখানে কুপোকাত সেখানে হাঁসের লাগবে কিনা আশিটার মত!
এই ভেরেন্ডা ভাজলে কাজের কাজ কিছু হয় না, তাই হয়ত 'ভেরেন্ডা ভাজা' বলতে অকর্মা কে বোঝানো হয়।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ সকাল ১১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




