somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নোয়াখাইল্ল্যা
আমি একজন ভাল পাঠক।ব্লগ শিক্ষণীয় এবং ইনফরমেটিভ।তাই ব্লগ পড়ে আনন্দ পাই।প্রায় সবার লেখাই মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করি এবং মুগ্ধ হই।

Love at first Sight ও প্রকৃত ভালবাসার গতি প্রকৃতি

২০ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ইংরেজীতে একটা কথা আছে- ‘Love at first Sight’, যখন কোন কিছু প্রথম দেখাতে ভাল লেগে যায় তখন এই কথাটি ব্যবহার করা হয়। সাধারণত প্রেমিক-প্রেমিকা একে অন্যের সৌন্দর্য্যের বর্ণনা দিতে যেয়ে এই ইংরেজী বাক্যটি বেশি ব্যবহার করে থাকে। এতেকরে, যাকে উদ্দেশ্য করে বলা হয় সে অনেক বেশি খুশি হয়, হোক সেটা সত্যি বা মিথ্যা।

আমি ব্যক্তিগত ভাবে এই Love at first Sight এর বিপক্ষে। বিশেষ কারণ, ব্যক্তিগত বিষয় ও নিজের অভিজ্ঞতার আলোকে বলছি। যদি কোন বিষয় বা জিনিসের প্রতি অথবা কোন মানুষের প্রতি কারো এই অনুভুতি হয় তবে তাকে আমি কোন ভাবেই ভালবাসা বলব না, এটাকে মোহ অথবা লালসা বলা যেতে পারে।

সৌন্দর্যের কারণে যদি কাউকে প্রথম দেখাতেই ভাললেগে যায় তবে পরক্ষণেই তার ব্যবহারের কারণে তাকে ভাল নাও লাগতে পারে, তাই আমি এই বিষয়টিকে কোন ভাবেই ভালবাসা বলব না, তাই এটাকে মোহ বা লালসা বলাই অধিক যুক্তিযুক্ত। মানুষের দৌহিক সৌন্দর্য খুব সহজেই চোখে পড়ে, কিন্তু মনের সৌন্দর্য্য ধীরে ধীরে সামনে আসে। আবার ভালবাসা বিষয়টা চোখে দেখা যায় না, স্পর্শও করা যায় না, শুধু মাত্র অনুভব করা যায়। তবে কারো কোন সদগুণ দেখে প্রথমেই ভাল লেগে যায় তার অর্থ ভিন্ন। এখানে তার দৌহিক সৌন্দর্যের সাথে সাথে মনের সৌন্দর্যের বিষয়টিও ফুটে উঠে।

মানুষের মনের বিষয়টি উপলব্ধি করা সময় সাপেক্ষও। সহজে ধরা যায় না। এমন অনেকেই আছেন যারা নিজের সৌন্দর্য্যের সাথে সাথে নিজের গুণ গুলোকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে এবং মন্দ বিষয় গুলোকে আড়াল রাখতে অনেক বেশি সতর্ক থাকেন। আমি এদের কে এক কথায় ডাইনী বলে আখ্যায়িত করব। গল্পে পড়া ডাইনীর বর্ণনায় ঠিক যেমন বলা থাকে তার ঠিক সে রকম।

আমার এক বান্ধবী আছে, যার প্রতি আমি দিন দিন আরো বেশি দূর্বল হয়ে পড়ছি। ওর সাথে যতই মিশেছি ওকে আমি ততই নতুন নতুন ভাবে আবিষ্কার করেছি। আমর কাছে ওর সৌন্দর্য দিন দিন বেড়েই চলছে। ওর সাথে আমার প্রথম যে দিন দেখা হয় সে দিনের তুলনায় বর্তমানে সে আরো বেশি সুন্দর আরো বেশি গুনবতী। তবে এ কথা ভাবার কোন অবকাশ নেই যে ওকে প্রথম প্রথম খারাপ লাগত। প্রথম থেকেই একটু একটু ভাল লাগত। তারপর যখন ওর সাথে ভাল ভাবে চলাফেরা করতে শুরুকরলাম তখন এক এক করে ও মনের সৌন্দর্য্য আবিষ্কার করতে লাগলাম। সেই আবিষ্কার এখনো চলছে। সাথে সাথে আমি এটাও আবিষ্কার করতে লাগলাম যে ওর দৌহিক সৌন্দর্য্যও আমার কাছে নতুন নতুন রূপে ধরা দিচ্ছে।

আমি হয়তো অতকিছু ভালভাবে বলতে পারব না-তবে এটুকু বলতে পারব ওর মনের সৌন্দর্য্যই আমাকে বারবার নতুন করে ওকে আবিষ্কার করতে সহায়তা করেছ। আর এটাই সত্যিকারের ভালবাসা, যার জন্য প্রথম দর্শনতত্ত্বের কোন প্রয়োজন হয় না। এই ভালবাসা ধীরে ধীরে উন্মোচিত হয়। যে ভালবাসা এক মূহূর্তে তৈরি হয় তার গভীরতাও বালির বাধের মতো। তাই আমি আমার বাস্তব অভিজ্ঞাতা থেকে Love at first Sight কে ভালবাসা বলি না।

একটা কৌতুকের মাধ্যমে লেখার ইতিটানতে চাই- কারো ক্ষেত্রে যেন Love at second sight না হয়- তাতে বিপত্তিটা আরো বেশি-

ছেলেঃ- আমি না তোমাকে দ্বিতীয় দেখাতেই ভালবেসে ফেলেছি।

মেয়েঃ- প্রথম দেখাতে কেন নয়?

ছেলেঃ প্রথম দেখার সময় কি আমি জানতাম যে, তোমার বাবার এতো সম্পদ?
( বলে রাখা ভালো যে , এ লেখাটি অতৃপ্ত আত্মা ব্লগ থেকে নেয়া হয়েছে)
(শেষ)

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাংক রেজল্যুশন আইন আমানতকারীদের সুরক্ষা নাকি লুটেরাদের পুনর্বাসন?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ সকাল ৮:৫৯

বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের সবচেয়ে কলঙ্কিত অধ্যায় হলো ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে ব্যাংকিং খাতের নজিরবিহীন লুটপাট। আওয়ামী লীগের শাসনামলের দেড় দশকে বাংলাদেশের ব্যাংকিং খাত দেশের সাধারণ মানুষের... ...বাকিটুকু পড়ুন

সেজে ওঠে জ্যৈষ্ঠ

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:০৬


বৈশাখ রাঙিয়ে দিয়ে গেলো
নতুনকিছুর ছোঁয়া ! যেখানে
হাসি কান্নার চাঁদ চিমটি দিবে-
চৈত্রের শেষে আবার অপেক্ষা
পূর্ণিমার রাত জুড়ে যে কল্পনা;
কষ্টরা ক্লান্তি করে না পোড়া রোদ
তবু বৈশাখ বলে কথা, বাঙ্গালির
গন্ধ বার... ...বাকিটুকু পড়ুন

-প্রতিদিন একটি করে গল্প তৈরি হয়-৪৯

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ১৫ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:৪৩





---------------------------------------------------------
সবাইকে নতুন বাংলা বর্ষের-১৪৩৩ এর শুভেচ্ছা।




বৈশাকের সকালে পাশের ফ্ল্যাটের ভাবী উপহার পাঠালেন বিন্নি চালের মিষ্টি ভাত। খেতে দারুন। চট্টগ্রামে এই দিনে বিন্নি ভাত, মধু ভাত খাওয়ার প্রচলন রয়েছে।




তারপর... ...বাকিটুকু পড়ুন

ভাসানী-জিয়ার সম্পর্ক ইতিহাসের দায় ও তথ্যবিভ্রাট

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:৩৭

রাজনীতি কেবল ক্ষমতার পালাবদল বা সংখ্যার খেলা নয় বরং রাজনীতি হলো একটি জাতির আদর্শিক দর্পণ। এই দর্পণে যখন ঘুন পোকায় ধরে তখন ই জাতির পথচলা স্থবির হয়ে পড়ে একটি জাতি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

×