বিএনপি'র তরুণ-প্রজন্ম : ভেবে দেখুন !
২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিএনপি শেষ পর্যন্ত নিজের চেহারা পুরো উন্মোচিত করে কালকের হরতাল সমর্থন দিয়ে শুধু দেউলিয়া হয়ে পড়ল না বরং অন্ধগলির মধ্যে ঢুকে পড়ল! সাপমৈত্রীর সেই অন্ধগলিতে বিএনপি'র তরুণ-প্রজন্মের অনেকে ঢুকতে চাইবে ? মনে হয় না! তাদেরই প্রজন্মের তরূণরা আজ মুক্তিযুদ্ধের মূলধারায় দেদীপ্যমান হয়ে আন্দোলন করছে, সে-সময়ে এই আন্দোলনের বিরোধিতাকারীদের সাথে বিলীন হওয়া কতটা যুক্তিযুক্ত? ভেবে দেখুন তরূণরা ! এদেশের সকল মূল বিজয়ী আন্দোলনের সাথে তরুণরা থেকেছে---'৫২ সাল থেকে আজ অবধি। পাকিস্তানপন্থী রাজাকারদের সাথে কেউ থাকেনি। তরুণদের বিবেকতাড়িত আজকের আন্দোলনের সাথে যারা থাকবে না--তারা আঁস্তাকুড়ে নিক্ষেপিত হবেন ! এই জাগরণে কান পাতলে তা অনুভব করা যাবে! যে তরুণ নিজেদের জাগিয়ে তুলে সারা দেশ জাগিয়ে তুলছে তারা প্রকৃত মুক্তিযোদ্ধাদের উত্তরসূরি--যারা লোভ-স্বার্থ-দোলাচল অবস্থানের ঊর্ধ্বে ! আমাদের এই তরুণরা মুক্তিযুদ্ধের চেতনা-দর্শন-নৈতিকতা-দায় ও স্বপ্ন নিয়ে দৃঢ় অবস্থানে রয়েছে! এটা অগ্নিশুদ্ধ তারুণ্যের অভ্যুদয় !
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে...
...বাকিটুকু পড়ুন