এখন কেন পুড়ে যাচ্ছি
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এত সহজে পুড়ে যাচ্ছি !
এতটা আজ--দহনযোগ্য ?
এত সহজে পুড়ে যাচ্ছি !
এতটা আজ--সহজদাহ্য ?
আগুনতাপে পুড়ে যাচ্ছি
তুষআগুনে পুড়ে যাচ্ছি
ছাইআগুনে পুড়ে যাচ্ছি
বনআগুনে পুড়িনি
বজ্রপাতে পুড়িনি
তড়িৎকোষে পুড়িনি
গ্যাসআগুনে পুড়িনি
এখন কেন পুড়ে যাচ্ছি ?
এখন কেন পুড়ে যাচ্ছি ?
আগে ছিলাম আলোকশক্তি
আগে ছিলাম সূর্যশক্তি
আগে ছিলাম বিদ্যুৎশক্তি
এখন কেন পুড়ে যাচ্ছি ?
এখন কেন পুড়ে যাচ্ছি ?
অধঃপতনে শেষসীমায়
ছোবড়া কিবা খড়ের প্রাণ ?
পুড়ে যাচ্ছি !
সাহস নেই বুকের মাঝে
তালপাতার রোগা-সেপাই ?
পুড়ে যাচ্ছি !
নিজের ভর হারিয়ে ফেলে
শিমুল-তুলো উড়ে বেড়াই ?
পুড়ে যাচ্ছি !
উদাসীনতা আপন ভোলা
লাইলনের সুতো কাপড় ?
পুড়ে যাচ্ছি !
জোড়াতালিতে পথ পাই না
তুলট কিবা ছেঁড়া কাগজ ?
পুড়ে যাচ্ছি !
আগে ছিলাম ইউরেনিয়াম
আগে ছিলাম প্লুটোনিয়াম
আগে ছিলাম অনির্বাণ
এখন কেন পুড়ে যাচ্ছি ?
এখন কেন পুড়ে যাচ্ছি ?
এখন কেন পুড়ে যাচ্ছি ?
এখন কেন পুড়ে যাচ্ছি ?
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার...
...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুন
শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন