somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আকাশপ্রান্ত নিয়ে বাঁচা

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুড়ঙ্গ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও সুড়ঙ্গে ঢোকানো হচ্ছে কেন?
গুহা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও গুহার ভেতর ঢোকানো হচ্ছে কেন?
খোপ থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও খোপে খোপে ঢোকানো হচ্ছে কেন?
পোড়াবাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও পোড়াবাড়ির ভেতর ঢোকানো হচ্ছে কেন?
দাঁতলাগা অবস্থা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও দাঁতলাগা পরিবেশে ঢোকানো হচ্ছে কেন?
গণ্ডকূপের শব্দহীনতা থেকে বের হয়ে দাঁড়িয়েছে মানুষ
তাকে আবারও শব্দহীনতার ভেতর ঢোকানো হচ্ছে কেন?

মিথ্যে হয়ে যাবে
এতদিনের সূর্যালোক নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের আকাশপ্রান্ত নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের ঘনবীথি নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের কল্লোলিনী নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের ঝুলনপূর্ণিমা নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের নবীনতা নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের প্রাণশক্তি নিয়ে বাঁচা,
মিথ্যে হয়ে যাবে
এতদিনের বোধভাষ্যি নিয়ে বাঁচা!

আমরা তো বেঁচেছি অবলুপ্তি থেকে
দুর্বিপাক ও মহাপ্রলয়ে পড়ার পরও!
আমরা তো বেঁচেছি মৃত্যুশয্যা থেকে
অন্তিমদশায় মর্গে থাকার পরও!
আমরা তো বেঁচেছি ভৌতিকতা থেকে
জ্ঞানশূন্য পাথুরে মাটিতে পরিণত হওয়ার পরও!

আমরা কি ছেড়ে দেব মানুষখেকোর কাছে
আমাদের শিশু-সন্তানদের?
আমরা কি ছেড়ে দেব অন্ধ-টাট্টুঘোড়ার কাছে
আমাদের মাঠ ও প্রান্তর?
আমরা কি ছেড়ে দেব বুনোকুকুরের কাছে
আমাদের কুঞ্জবন?
আমরা কি ছেড়ে দেব শুঁয়োপোকার কাছে
আমাদের বীজ ও বীজতলা?
আমরা কি ছেড়ে দেব কাঠপিঁপড়ের কাছে
আমাদের মাথার মগজ?
সর্বশেষ এডিট : ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরকালে আল্লাহর বন্ধু, দাস নাকি কয়েদী হবেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২২ শে মার্চ, ২০২৬ সকাল ৭:১৪




সূরাঃ ৫১ যারিয়াত, ৫৬ নং আয়াতের অনুবাদ-
৫৬। আমি জিন ও মানুষকে এ জন্য সৃষ্টি করেছি যে, তারা আমারই ইবাদত করবে।

সূরাঃ ২ বাকারা, ২৫৫ নং আয়াতের অনুবাদ-
২৫৫। আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

ঈদের আগের রাতে দুই মোল্লার কথোপকথন ( (কাল্পনিক)

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:২১


এশার নামাজ শেষ হয়েছে বেশিক্ষণ হয়নি। মসজিদের ভেতর রফিকুল্লাহ সাহেব একা বসে আছেন। বয়স বাষট্টি। হাতের তসবিটা নাড়ছেন, কিন্তু গোনা হচ্ছে না আসলে। চোখ গেছে দূরে—বাজারে আলো জ্বলছে, রিকশার ভিড়,... ...বাকিটুকু পড়ুন

সামুর ঈদ কবে?

লিখেছেন শূন্য সারমর্ম, ২২ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬




সবাইকে ঈদ মুরাবক!

ঈদ কেমন গেলো? পুরো রমজানের দুআা কতটুকু কাজে লেগেছে? বৃষ্টি ভেজা, বজ্রপাতে কোনো ভোগান্তি হয়েছে : প্রিয়জন সব ঠিকঠাক আছে? আহত বা নিহত হয়েছে?? ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-৩

লিখেছেন অর্ক, ২২ শে মার্চ, ২০২৬ রাত ১১:৪৫



সারাজীবন আমি মানবতা, সত্য, শুভ, সুস্থ, সুন্দরের চর্চা করে এসেছি। আমার উপর শতভাগ আস্থা রাখতে পারেন। শতভাগ নিশ্চিত না হয়ে আমি কিছু বলি না বা দাবি করি না। এই... ...বাকিটুকু পড়ুন

ইহুদীদের ষড়যন্ত এবং আমেরিকার খনিজ সমৃদ্ধ ভূমী দখলের লীলাখেলা।

লিখেছেন রাশিদুল ইসলাম লাবলু, ২৩ শে মার্চ, ২০২৬ রাত ১:৪২



র্দীঘদিন ধরে ইহুদীরা মুসলিমদের সন্ত্রাসী পরিচয় তকমা দিয়ে বিশ্ব দরবারে ঘৃন্য জাতি সত্ত্বাতে পরিনত করার অপেচেষ্টায় রত ছিলো। মুসলমান মানেই সন্ত্রাসী প্রথমেই ধারনা দিতে তৈরি করা হল আল কায়দা।... ...বাকিটুকু পড়ুন

×