somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ফিলোসফি অফ লাভ (যুক্তিনির্ভর)

১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার কাছে কোন উত্তর নেই। আছে শুধু প্রশ্ন, সন্দেহ আর ধারনার সম্ভার। আসলে আমরা কি ভালবাসি ?
অধিকাংশ ক্ষেত্রে আমি দেখি ছেলেরা মেয়েদের সৌন্দর্যের প্রতি আকৃষ্ট হয়। তাহলে কি আমরা ভালবাসি গায়ের চামড়া বা মুখের মাংসের গঠন ? যদি সেটা হয়ে থাকে তাহলে তাহলে সেই ভিক্তির স্থায়িত্ব কতটুক? বা কতটুকই বা সেই মানুষটা আসলেই যাকে ভালবাসে তার ভাল চায়?

হতে পারে আমরা ভালবাসি মানুষের বডি ল্যাংগুয়েজ, তাদের হাসি, কণ্ঠ, তাকানোর বা কথাবলার ভঙ্গি। এর কোনটার পরিবর্তন হলে কি ভালবাসাও চলে যাবে? কমে যাবে? পরিবর্তন হবে ? স্বার্থপরতা কি এখানেও বর্তায় না ?

খুবই প্রজ্ঞাময় মানুষদের দেখেছি তারা ভালবাসার মানুষ খুঁজে তাদের ব্যাক্তিত্ত্ব, জীবনবোধ, মানসিকতা, সামাজিকতাকে বুঝে। যাতে জীবনে চলতে গেলে তারা কোন সমস্যায় পড়লে সঙ্গ হিসেবে তুলনামূলক সবচেয়ে ফলপ্রসূ সমাধানই তাঁরা পেতে পারে। তবে সামনে প্রগতিশীল- ভিতরে রক্ষণশীল চিন্তায় মানুষ তাদের ভালবাসার মানুষের গুণাবলিকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ফলে চিন্তায় আসলে আদৌ কি তাঁরা এই গুনের জন্য তাদের আপন করে নিয়েছে ? নাকি নিজের শান্তি নিশ্চিত করার বিচক্ষণ পর্যায়ের স্বার্থপরতা ছিল সেটা ?
দৈহিক, আচরণগত বা মানসিক যে বৈশিষ্ট্যই হোক; কোনটাই সারাজীবন অনড় থাকে না। আজকের আমি, ৫ বছর আগের আমি থেকে অনেক ভিন্ন; দৈহিকভাবে সামান্য, আচরণগতভাবে কিছু, মানসিকভাবে অনেক। তার কোন একটা ভালবাসার মানদণ্ড ধরা কতটা গ্রহণযোগ্য ?

সব কিছু চিন্তা করলে গতানুগতিক ভালবাসাকে স্বার্থপরতা ছাড়া আর কিছুই মনে হয় না। মানুষ নিজের মানসিক ও শারীরিক প্রশান্তির জন্যই ভালবাসার নামে একটা চুক্তি করতে চায়। সাধারণ মানুষ সাময়িক চিন্তা করে, জ্ঞানি লোক দীর্ঘমেয়াদি। তবে মৌলিকভাবে ইরাদা প্রায় একই।

এটা যে শুধু রোমান্টিক ভালবাসার ক্ষেত্রে প্রযোজ্য তাও না। আমরা জন্ম থেকেই স্বার্থপর। জন্মের পর আমাদের জ্ঞান ছিল না কে আমাকে জন্ম দিয়েছে। তখন শুধু চেতনা ছিল ক্ষুধার। আর যে আমাদের খাবার দেয় সেই আমার আপনজন। অধিকাংশক্ষেত্রে, মা সেই সময় খাবারের মৌলিক উৎস। সে আপন, তার কাছে থাকা লাগবে। তার কাছে থাকলে " আমি" নিরাপদ। প্রাকৃতিকভাবে আমরা জন্ম থেকেই স্বার্থপর।

অনেকে বলে মায়ের সন্তানদের প্রতি যে অনুভূতি সেটার চেয়ে খাটি আর কিছু হতে পারে না। এই একমাত্র মানুষ যে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও সন্তানকে নিরাপদ রাখতে চায় ।রোমান্টিক সম্পর্কের মধ্যেও ভালবাসার মানুষ "সুখে থাক যেখানে থাক" এমন কথার চলন আছে, কিন্তু সেটা অধিকাংশ ক্ষেত্রেই পরাজিত পক্ষের ট্যাগ লাইন হিসেবেই থাকে।আর যারা পরাজয় ছাড়া তাদের ভালবাসার মানুষের প্রতি এই অনুভূতি রাখে যে, তার সুখ আমার সুখের ঊর্ধ্বে, আমার কষ্টের ঊর্ধ্বে; তার ভালবাসাই খাটি। তবে এই ধরনের মানুষ কয়টা পাওয়া যায় ?

ভালবাসার সবচেয়ে খাটি নজির জন্ম থেকে দেখে আসলেও নিজেদের Comfort Zone থেকে বের হয়ে জীবনের আরও মূল্যবান সম্পর্কগুলোতে সেই পরিজ্ঞানকে কতটা কাজে লাগাতে পারছি?
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×