somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গৃহত্যাগী কাক ও একজন বালকের মৃত্যু

২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন বালকের মরণ হয়েছিল হঠাৎ করেই একটি জানালার পর্দায়।
একজন বালিকা যখন কাচের জানালায় কাপড়ের পর্দা টেনে দিচ্ছিল,
-ঠিক তখনই জানালার উল্টোদিকের ল্যাম্পপোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা কিশোরটির মৃত্যু হলো।

দুপুর বিকেল গড়িয়ে রাতের বেলাও যখন বালকটি ফিরল না,
মহল্লার সবাই তাকে খুঁজতে এসে দেখে
সেই জানালার কাচেই তার উৎসুক প্রতিবিম্ব ঝুলে আছে তখনও,
-যদি কাপড়ের পর্দা একটু নড়ে,
আর বালিকাকে যদি একবার দেখা যায়।

অথচ বালকটি কোথাও নেই!
যেনো দিব্যি বাতাসে মিলিয়ে গেছে।
ল্যাম্পপোস্টের নিচে তখনো মাটিতে পড়েছিল আনাড়ি হাতে মাত্র আগুন ধরানো সিগারেট এর আধাপোড়া টুকরা-
সেখান থেকে কিছুক্ষণ পরপর কিছুটা ‌অস্পষ্ট ধোঁয়া বাতাসে উড়ছিল।
একটি বিমর্ষ হাসি আহত অবস্হায় মাটিতে দাপড়াচ্ছিল টেঁটাবিদ্ধ মাছের মতো।
একটি তাজা জীবন্ত প্রেমের চিঠি তখনও বড়ো বড়ো নিঃশ্বাস নিচ্ছিল ধুলোবালিতে শুয়ে শুয়ে।

বালকটিকে খুঁজে না পেয়ে মহল্লার সবাই একসময় মনগড়া গল্পের জন্ম দিতে দিতে যার যার বাড়ি ফিরে গেল মন খারাপ করে।

গভীর রাতে একজোড়া গৃহত্যাগী কাক ল্যাম্পপোস্টের তাঁরের উপর বসে আশ্চর্য হয়ে দেখল
-ল্যাম্পপোস্ট থেকে জানালা বরাবর আশাহত একটি ছায়া তখনও বুক ফাটিয়ে চিৎকার করে মৃত কিশোরটির বেঁচে উঠার অপেক্ষায় কাঁদছিলো।
——————————————
রশিদ হারুন
২৫/০৭/২০২০
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২০ সকাল ১১:০৪
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×