somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাড়ির ঠিকানাটা কি বলতে পারবেন?

২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মনোলীনা,
অনেকদিন হলো দিনশেষে বাড়ি ফিরতে গেলে প্রায়ই হারিয়ে যাই,
কোনমতেই মনে করতে পারিনা আমার
বাড়ির ঠিকানা।
একে ওকে ডেকে জানতে চাই,
‘আমার বাড়ির ঠিকানটা কি বলতে পারবেন?’
এমনও দিন যায় কখনো কখনো বাড়ি ফিরতেই ‌অনেকদিন লেগে যায়।

ঘর থেকে বের হবার সময় প্রতিবারই কাগজে ঠিকানা লিখে রেখে দেই বুক পকেটে,
তবুও কীভাবে যেন তাও হারিয়ে যায় সবসময়!
মাঝে মাঝে ট্রাফিক সিগন্যালের লাল হলুদ আর সবুজ আলোর নীচে বসে থাকি সারারাত,
যদি রাস্তায় পরিচিত কেউ দয়া করে বাড়িতে পৌছে দেয়।

মনোলীনা,
যদি কখনো কোনো ভিখারির কাছে আমার বাড়ির ঠিকানা জানতে চাইলে সে ও দার্শনিকের মতো সময় নিয়ে চিন্তা করে বলে,
‘বাড়ি কি জিনিস আমি বলতে পারব না,
তবে প্রতিটি মানুষের একটা ঘর আছে,
যে যখন যেখানে থাকে সেটাই তার ঘর।’

রাস্তার পুলিশদের কাছে বাড়ির ঠিকানা জানতে চাইলে বলে,
‘আপনাকে কিন্তু আমরা চিনে ফেলেছি,
বুকের ভিতর এমন ভয়ংকর অভিমান নিয়ে ঘুরে ঘুরে শহরের মানুষকে অযথাই আতঙ্কে রাখছেন,
একদিন দেখবেন ফিফটি ফোর ধারার মামলা দিয়ে দিবো।’

আর কোনো কবির কাছে বাড়ির ঠিকানা জানতে চাইলে সে শুধু একটি জোনাকি পোকা বুক থেকে বের করে দিয়ে বলে,
‘বাড়ি গিয়ে কী হবে,
এর পিছনে পিছনে বাকি জীবন চলতে থাকুন,
একদিন একটা কবিতা পেয়েও যেতে পারেন।’

মনোলীনা,
তারপর একদিন বস্তাবন্দি করে রাস্তায় ফেলে যাওয়া এক বিড়ালের কাছে শিখলাম গন্ধ শুঁকে শুঁকে বাড়ি ফেরার নিয়ম।
বোকার মতো বারবার হারিয়ে যাচ্ছিলাম,
অথচ গন্ধ শুঁকে শুঁকে বাড়ি ফেরা কতোটা সহজ!

এখন হারিয়ে গেলে প্রতিবারই বাতাসে বড় একটা নিঃশ্বাস নিই,
তোমার শরীরের গন্ধ যতক্ষণ না পর্যন্ত নাকে ভেসে আসে- একজায়গায় ঠায় দাঁড়িয়ে থাকি,
তারপর যখনই টের পাই বাতাসে তোমার শরীরের গন্ধ
সেই দিকেই হাঁটা শুরু করি।

প্রতিবারই ঘুরে ফিরে একই বাড়ির গেটে চলে আসি,
দারোয়ান জানতে চায়, 'কাকে চাই?'
অভিমান বুকে আমি একবারও বলতে পারিনা
-মনোলীনাকে চাই,
তবুও আমি জানি তুমি এ বাড়িতে‌ই থাকো।

মনোলীনা,
তোমার শরীরের গন্ধ চিনে বাড়ি ফেরার এ রীতি খুব সহজ,
কিন্তু খুবই লজ্জার ব্যাপার।
আমি জানি আমার আর নিজস্ব কোনো ঘরে ফেরা হবেনা কখনোই এই এক জীবনে,
ঠিক রাস্তার বিড়ালটার মতোই।

আজকাল দূর থেকে অনেকক্ষণ তোমার বাড়ির জানালার দিকে তাকিয়ে থাকি,
তারপর আবার বস্তাবন্দি বিড়ালটার মতোই আমি রাস্তায় এসে দাঁড়াই এক ভয়ংকর অহংকারী অভিমান বুকে নিয়ে।

বুক পকেটে রাখা বাড়ির ঠিকানাটা কখন যে টুকরো টুকরো করে আমিই ছিঁড়ে ফেলি,
টেরও পাইনা!

হাঁটতে হাঁটতে আবারও নতুন কোনো রাস্তায় গিয়ে দাঁড়াই,
সেই বিড়ালটাও আমার পাশে ছায়ার মতোই থাকে সবসময়,
কেউ দেখেনা শুধু আমিই দেখি তাকে!

মনোলীনা,
সামনে যাকে পা‌ই তাকে‌ই ডেকে বলি,
‘আমার বাড়ির ঠিকানটা কি বলতে পারবেন?’
———————————
রশিদ হারুন
২১/০৮/২০২০
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০২০ দুপুর ১:৩০
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দশ বছরের ব্লগিং—মিষ্টি মুখ হোক সবার

লিখেছেন কাওসার_সিদ্দিকী, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৯

আজ আমার ব্লগিং যাত্রার দশ বছর দুই মাস পূর্ণ হলো। এই দীর্ঘ সময়ে পাঠকদের ভালোবাসা, মন্তব্য আর সমর্থন আমাকে এগিয়ে নিয়ে গেছে।

এই আনন্দ ভাগাভাগি করতে চাই আপনাদের সবার সাথে—তাই আজকের... ...বাকিটুকু পড়ুন

বেতন বৃদ্ধি পাওয়ায় এত উত্তেজিত হওয়ার কিছু নেই ।

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২


নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি।

লিখেছেন নাহল তরকারি, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২৮



বিশ্ব চিঠি দিবস ২০২৬: সম্পর্কের মাঝে আবারও চিঠির অনুভূতি

বিশ্ব চিঠি দিবস উপলক্ষে এবার বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনদের কয়েকজনকে নিজের হাতে চিঠি পাঠালাম। ডিজিটাল যোগাযোগের এই সময়ে একটি চিঠি যেন... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

×