somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমার মা একজন মানুষ

০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝ দুপুরে শাহবাগের মোড়ে প্রচন্ড জ্যামে অ‌লস বাসের সিটে বসে
আমার ভাতঘুমের বিলাসী আবেশ ছুটে গেলো এক তীব্র শ্লোগানের শব্দে-

“আমাদের দাবী
মানতে হবে, মানতে হবে।
আমরা মানুষ,
আমাদের মুখে তালা মারা
চলবে না, চলবে না।
আমাদের কথা বলতে
দিতে হবে, দিতে হবে”।

তখনই মনে পড়লো
প্রায়ই রাতে বাবা-মার ঘর থেকে বাবার ভয়ংকর চিৎকার ভেসে আসে
“আর একটা কথা বললে খুন করে ফেলবো তোকে,
চুপ, একদম চুপ”

সেইসময় বাতাসে শুধু মার কাঁন্নার গোঙানির শব্দ ছুটে বেড়ায়
আমার এই ‌অক্ষম বুকের হাহাকার হয়ে ,
অথচ তখন মার কোন কথার শব্দ
বাবার ঘরের বন্ধ দরজা পার হতে পারেনা।

সারাজীবন ধরে আমার আতংকিত মা
তার স্বামীর ভয়ে
প্রতিবাদের কোন একটি শব্দও করেনি মুখ দিয়ে!

মার কাঁন্নার কথা মনে পড়তেই
হঠাৎ করেই বাস থেকে নেমে দৌড়ে ঢুকে গেলাম সেই মিছিলে।
ডান হাত মুঠো করে আকাশের দিকে উঠিয়ে
চিৎকার করে মিছিলের সবার সাথেই বলে উঠলাম,

-“আমাদের দাবী
মানতে হবে, মানতে হবে,
আমরা মানুষ,
আমাদের মুখে তালা মারা
চলবে না, চলবে না,
আমাদের কথা বলতে
দিতে হবে, দিতে হবে”।
———————
র শি দ হা রু ন
০৪/০৩/২০২১
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২১ সকাল ৯:৪৯
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার ফেরার ঘোষণা, পরিকল্পনা কোথায়?

লিখেছেন মাথা পাগলা, ১১ ই জুলাই, ২০২৬ রাত ১২:১৯



শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিচ্ছেন, সময় পার হয়ে গেলে আবার নতুন ডেট দিচ্ছেন। তিনি কি আসলেই ফিরবেন? নাকি নিজের দলকেই কনফিউজ করে রাখছেন? অথবা শুধু জাশির ঘুম হারাম... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রামের বন্যায় আক্রান্তদের জন্য আমরা কি কিছু করতে পারি?

লিখেছেন সৈয়দ তাজুল ইসলাম, ১১ ই জুলাই, ২০২৬ ভোর ৪:০৭


সম্মানিত ব্লগার,
বাংলাদেশের সবরকমের দুর্যোগ মোকাবেলায় আমাদের ব্লগারদের বিশেষ অবদান রয়েছে। দুর্যোগে আক্রান্তদের সহযোগিতায় আমাদের সামু ব্লগারেরা সবসময়ই এগিয়ে এসেছেন। সেই ধারাবাহিকতা রক্ষার জন্য আমি অনুরোধ করছি না। আমি... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট : প্রত্যাশা, বাস্তবতা ও চ্যালেঞ্জ একটি বিশ্লেষণধর্মী পর্যালোচনা

লিখেছেন ডঃ এম এ আলী, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ৭:৪১


বাংলাদেশের ২০২৬–২০২৭ অর্থবছরের জাতীয় বাজেট শুধু একটি বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়; এটি নতুন সরকারের অর্থনৈতিক দর্শন, উন্নয়ন কৌশল এবং আগামী কয়েক বছরের অর্থনৈতিক রূপরেখার একটি গুরুত্বপূর্ণ দলিল। নতুন সরকারের... ...বাকিটুকু পড়ুন

দ্য লাস্ট সাপার

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৩



কক্সবাজার ডিবি কার্যালয়ের শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ কক্ষ। টেবিলজুড়ে সাজানো নামী রেস্তোরাঁ থেকে আনা রূপচাঁদা ফ্রাই আর কোরাল মাছের দো পেঁয়াজা। টেবিলের একপাশে বসা এক... ...বাকিটুকু পড়ুন

ফান্দে পড়িয়া বগা কান্দে রে

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৩৪


আব্বাসউদ্দীন আহমদের কণ্ঠে ভাওয়াইয়ার সেই কালজয়ী সুরটা আজকাল ঘনঘন খুব মনে পড়ছে-

... ...বাকিটুকু পড়ুন

×