somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি এখনো বেঁচে আছিও

২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আজকাল যখন তখন মাথার ভিতরে কে যেন ডেকে উঠে জানতে চায়,
“কেমন আছিস?”
চমকে উঠে এদিক ওদিক তাকাই,
কেউ ডাকছে ভেবে আঁতকে উঠি বুকে ভিতর।
কেউ নেই আশেপাশে।

তখনই মনে পড়ে আমার মা বাবা নেই যে আমার খবর নিবে-
মন খারাপ হয়ে যায় আমার।

মন খারাপ হলে
আমি নিজেকে খুশি করতে মাঝেমধ্যে আয়রন করা ঝকঝকে পোষাক পরি,
পুরনো জুতায় কালি করি,
যত্ন করে নিজের দাড়ি কামাই সেদিন,
তারপর নিজেকে নিয়েই বের হয়ে পুরো ঢাকা শহর চক্কর দেই সারাদিন।

রাস্তায় প্রায়ই কোনো না কোনো মিছিলে আটকা পড়ি,
সব স্লোগান আমার কাছে একরকমই মনে হয়,
“মানতে হবে, মানতে হবে”
মিছিলের পিছনে হাঁটতে হাঁটতে নিজেও স্লোগান দেই কিছুক্ষণ,
একসময় মাথার ভিতরে কেউ জানতে চায়,
“কেমন আছিস?"
খুব মন খারাপ হয় আমার।

ফুটপাত ধরে হাঁটতে গিয়ে রাস্তায় বিছানো পত্রিকার হেডলাইনগুলোতে কিছুক্ষণ চোখ বুলাই-

ডলারের দাম আবারও বাড়ল,
তেলের দামের বিরাট লাফ,
মায়ের হাতে সন্তান খুন,
বাজারে সবকিছুর দামে আগুন,
এবার ধানের বাম্পার ফলন,
বৃদ্ধ বাবা মাকে ঘর থেকে বের করে দিলো সন্তানরা,
চালকের ভুলে গেল ছয় তাজা প্রাণ।”
মাথার ভিতর কে যেন চিৎকার করে ডাক দিয়ে ওঠে,
“কেমন আছিস?
মন খারাপ হয় আমার।

সিনেমা হলে ঢুকে পড়ি সন্ধ্যার শোতে।
নায়ক নায়িকার কষ্টের সংলাপে আমার চোখ দিয়ে টুপটুপ করে জল ঝরে।
একসময় মাথার ভিতরে কেউ জানতে চায়,
“কেমন আছিস?
মন খারাপ হয় আমার।

রাতের ঢাকা শহরের রাজপথের জ্বলন্ত সাইনবোর্ডের রংবেরঙের মেকাপের ভয়ে আজকাল চাঁদের আলো মাটিতে নামেনা!
একটু চাঁদের আলোর জন্য আমি ছুটতে থাকি শহরের অলিগলি ধরে।
একসময় মাথার ভিতরে ডেকে কেউ জানতে চায়,
কেমন আছিস?
মন খারাপ হয় আমার।

বাসায় ফিরি রাত করে।
টেবিলে ঢাকা কোনো গরম ভাত রাখার আমার আপন কেউ নেই,
গরম ভাতের জন্য কলিজা পুড়ে।
একটা গরম দীর্ঘশ্বাস ছেড়ে ঘরের সব বাতি নিভিয়ে
সাততলার ‌অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ঝলমল ঢাকা শহরের দিকে তাকিয়ে থাকি
আর একটার পর একটা সিগারেট পোড়াই।
একসময় মাথার ভিতরে কে যেন ডেকে উঠে জানতে চায়,
“কেমন আছিস?”
তখনই তীব্র মন খারাপ হয় আমার।

দৌড়ে ঘরে ঢুকে সব বাতি জ্বালিয়ে দে‌ই
আর আয়নার দিকে তাকিয়ে চিৎকার করে নিজেকেই বলি,
“ আমি এখনো বেঁচে আছি!"
————————
র শি দ হা রু ন
২৩/০৮/২০২২
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২২ রাত ১১:২৬
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×