somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

পঞ্চাশ পার হলো

২৬ শে আগস্ট, ২০২২ রাত ২:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পঞ্চাশ পার হলো
মেরেকেটে হয়তো চার-পাঁচ বছর টিকে যেতে পারি।

আজকাল মনে হয় জীবনের বুকপিঠ দেখাতো সব শেষ,
বাকি দিনগুলোতে কী আর করবো!

বাকিটা সময় একটা সাদা বকের জীবন ধার করে পার করে দিতে পারি।

কয়েকটা দিনের জন্য রেল লাইন হয়ে বিশাল আকাশের নিচে শুয়ে থাকতে থাকতে স্বপ্ন দেখবো,
আমি খুব সুখে আছি।

একশ একটা মোমবাতি জ্বালিয়ে মিথ্যে মিথ্যে জন্মদিন পালন করতে পারি একদিন।

শহরের সব পোস্ট অফিসে ঘুরে ঘুরে খোঁজ নিতে পারি
আমার নামে কোনো চিঠি পড়ে আছে কিনা বছরের পর বছর।

আমার সমস্ত বিষণ্নতা পঁচিশের কোনো এক তরুনকে ধার দিতে পারি কিছুদিনের জন্য।

সরকারি গোরস্থানে একটা কবর ভাড়া নিয়ে কিছুদিন থাকার অভ্যেসটা করে ফেলতে পারি আগেভাগে।

সারাজীবনের জমানো বুকের সব হাহাকার ঢেলে দিতে সমুদ্রের কাছেও যেতে পারি একবার।

সকালে বিদঘুটে তিতা কফির বদলে দুধ চা খাবো কয়েকদিন,
শেষ বয়সে একটু ভালোমন্দ খাওয়ার চেষ্টা আর কী!

বউ বাঁধা দিলেও যখন তখন টেনে নিবো বুকে,
বুড়োর ঢং দেখ! বলে হয়তো দূরে ঠেলে দিতে চাইবে,
তাতে আমার কিচ্ছু আসবে যাবেনা।

কিছুদিন বন জঙ্গলে গিয়ে গাছেদের সাথে গাছ সেজে দাঁড়িয়ে থাকবো একটা গাছের জীবনের জন্য।

কিছুদিন মানুষের মুখোশ পরে ঘুরে বেড়াবো,
খুব শখ আমার
অন্তত একবার হলেও দেখতে চাই
মানুষ হবার কষ্ট সহ্য করতে পারিনা কিনা।

একদিন ছায়াটাকে ঘরে আটকে রেখে ছায়াহীন হয়ে সারা শহর ঘুরে বেড়াবো।

পঞ্চাশ পার হলো,
এভাবে একেকদিন মেঘ বৃষ্টি জল হবো,
তারপর জলের মতো গড়াতে গড়াতে মেরেকেটে হয়তো চার-পাঁচ বছর পার করে
মাটির সাথে মিশে একেবারেই অদৃশ্য হয়ে যাবো একসময়।

পঞ্চাশ পার হলো,
মেরেকেটে হয়তো চার-পাঁচ বছর-
জীবনের মোহ কেটে গেছে
তবুও মায়া কাটেনা।
——————-
র শি দ হা রু ন
২৫/০৮/২০২২
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০২২ রাত ২:১৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

আহা! ছবি।

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৮ শে জুন, ২০২৬ দুপুর ১২:০০

কত দিন হয়ে গেলো....................


এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................


ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।







আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।








---------------------------------------------------
































---------------------------------------------------------------



















------------------------------------------------------------------






















... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে

লিখেছেন রাজীব নুর, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

মেট্রোরেল পুরো বাংলাদেশের জন্য শান্তির বিষয়।
শুধু মেট্রোরেল না পদ্মাসেতুও। দারুণ এক কাজ হয়েছে। আগে মতিঝিল থেকে মিরপুর বা উত্তরা যেতে খবর হয়ে যেতো। তিন ঘন্টার বেশি সময় লাগতো। এখন মুহুর্তেই... ...বাকিটুকু পড়ুন

কারণে অকারণে ছবি

লিখেছেন মায়াস্পর্শ, ২৮ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ বাবার প্রত্যাবর্তন

লিখেছেন সামিয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ৩:০৩



একটা মাস হয়ে গেল।
ইউনাইটেড হাসপাতালের সিসিইউর সামনে দাঁড়িয়ে থাকতে থাকতে সময়ের হিসাব হারিয়ে ফেলেছে রিপা। দেয়ালে ঝোলানো ঘড়ির কাঁটা ঘুরছে, নার্সরা ডিউটি বদলাচ্ছে, ডাক্তাররা আসছেন, যাচ্ছেন। শুধু একটা... ...বাকিটুকু পড়ুন

×