somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

আমার একটা প্রেম ছিল

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


পঞ্চাশ পার হলেই আয়নায় নিজেকেই আর পরিচিত মনে হয়না,
ঘরের দেয়ালে টানানো পুরনো ছবি দেখে মিলিয়ে নিতে হয় নিজেকে।

এখন খুব ভোর বেলায় পাঁচতলার জানালা দিয়ে
মন্ট্রিয়াল শহরের দালানকোঠার সারির দিকে তাকিয়ে থাকতে থাকতে
একসময় ধীরে ধীরে বুকের ভিতর জেগে উঠে আমার ঢাকা শহর,
তারপর উত্তর যাত্রাবাড়ির একশ সাতের নয় বাড়িটি,
আর সব ছাপিয়ে বুকে কেঁপে ওঠে দক্ষিণ কমলাপুরের আশি নাম্বারের ঘরটি।

পঞ্চাশ পার হলে নিজের হাতের লেখাও বদলে যায়,
তাইতো হাতের লেখা মিলাতে
তোমাকে লেখা পোস্ট না করা পুরনো চিঠি নিয়ে বসতে হয়।

মনোলীনা,
ঢাকার দক্ষিণ কমলাপুরের আশি নাম্বারের বাড়িতেই এখনো কি আছ ?
ডাকবাক্সে না ফেলা খামের উপর তোমার নাম ঠিকানা লেখা কিছু চিঠি
এখনো যত্ন করে রেখে দিয়েছি
আমার পুরোনো সেই টিনের বাক্সে।

ফুল আঁকা আমার এই টিনের বাক্সটা দেখে তুমি একদিন মনস্তাপে বলেছিলে-
পঁচিশ বয়সের একজন পুরুষের ফুল আঁকা টিনের বাক্স থাকতে পারে,
এটা তোমার মাথায় আসে না,
রুচিহীনতার একটা সীমা থাকা উচিত!

পঞ্চাশে এসে তাই,
সেই রুচিহীন টিনের বাক্সে যত্নে রাখা
তোমার জন্য লেখা চিঠিগুলোর সাথে
আজকাল হাতের লেখা মিলিয়ে নিই।

আজ নতুন করে লিখছি তোমায় মন্ট্রিয়াল শহর থেকে।
চিনবে তো হাতের লেখা?
তাই পুরোনো একটা চিঠিও দিয়ে দিলাম সাথে।

মনোলীনা,
ঢাকা শহর এখনো কি বৃষ্টিতে ভেসে যায়?
তোমাদের ইটের ঘরের টিনের চালে
আছড়ে পড়া বৃষ্টির ফোঁটার সেই শব্দের নেশা
কি এখনো জাগে তোমার শরীর মনে?
নাকি সেখানে এখন ইট দেয়ালের ছাদওয়ালা শব্দহীন বাড়ি?

মন্ট্রিয়ালের তুষারে এখন আমার আর মন ভড়ে না-
আজকাল যখন তখন বুকের বিশাল হাহাকার
গোপনে ডাক দেয় ফিরে যেতে ঢাকা শহরের সেই বৃষ্টির কাছে।

উত্তর যাত্রাবাড়ির একশ সাত বাই নয় এর সেই মানুষটি আমিই,
এটা প্রমাণ স্বরূপ
আমার পঁচিশের পুরনো একটা ছবি
আইডি কার্ডের মতো করে বুক পকেটে ঝুলিয়ে,
আর হাতে ফুল আঁকা রুচিহীন সেই টিনের বাক্সটা রেখে
আচমকা একদিন
তোমাকে দেখার জন্য যদি
তোমার দরজায় গিয়ে দাঁড়াই,
আমাকে চিনতে পারবে তো?

মনোলীনা,
যদি একটুও চিনতে না পার,
বিশ্বাস করো
-আমি মরে যাবো,
এই পঞ্চাশেই মরে যাবো
প্রিয় বৃষ্টির জলে ভেজা ঢাকা শহরে।

শুধু মরে যাবার এই অদৃশ্য ভয়ে
আমি আজও ফিরিনা
তোমার ঢাকা শহরে।
———————-
র শি দ হা রু ন
২০/১০/২০২২
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১১:৫৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সামু একটি ছোট নৌকা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৫



একটা ছোট নৌকা, পাল তুলে, পাড়ি দিচ্ছে -
অন্তহীন তারার রাস্তা পেরিয়ে।
পেরোচ্ছে গ্রহ, ধূমকেতু, ছুটন্ত আগুনের টুকরো,
দূরে কোথাও ধাক্কা লাগে, তারপর শব্দটা মিলিয়ে যায়।
ধীরে, খুব ধীরে এগোয় নৌকা;
তবু এগোয়।

নৌকায়... ...বাকিটুকু পড়ুন

ব্লগে ১০ টি বছর পার করলাম

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:০২



ব্লগে ১০ বছর পার করে দিলাম। কত সময় কেটে গেছে এখানে, কত পরিচিত মুখ রয়ে গেছে এখানে। তবুও ভালোবাসার বন্ধন যেন শেষ না হয়।

যে কবিতাটা দিয়ে ব্লগিং শুরু করেছিলাম... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৩



পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

ছবির কথা আমার মুভি উতল অপেক্ষা

লিখেছেন রোকসানা লেইস, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




আজ একটা নতুন খবর ভাগ করে নেই সবার সাথে। অনেক দিন থেকেই ভাবছিলাম, নিজের গল্প দিয়ে যদি নাটক বা সিনেমা করা যেত। ভাবনা এক সময় সত্যি হয়ে গেলো।
দু... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ ডিসেম্বর ১০-১৬: বিশ্ব বাংলাদেশকে নিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল

লিখেছেন কলাবাগান১, ০৪ ঠা অক্টোবর, ২০২৬ রাত ৯:১১


লিখা টির ইতিহাস ভিত্তিক ইনফো এআই থেকে সংগৃহীত

আমরা সবাই জানি যে ১৯৭১ সনের ১৬ই ডিসেম্বর বিকেলে পাকিস্হান হানাদার বাহিনী আত্মসমর্পন করে মিত্রবাহিনীর কাছে। কিন্তু আমরা অনেকেই হয়তো জানি না,... ...বাকিটুকু পড়ুন

×