somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

কবিতা অথবা কবির মৃত্যুর গল্প

০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


একজন নতুন কবি তার প্রথম কবিতার বই ছাপার জন্য
কোনো প্রকাশক না পেয়ে ঠিক দুপুর বারোটায়
বাংলাবাজারের চৌরাস্তায় দাঁড়িয়ে
পাণ্ডুলিপির পাতা বাতাসে উড়াতে উড়াতে
চিৎকার করে বলছিলো,
“ কবিতার বেঁচে থাকার জন্য ছাপা কোনো কাগজের দরকার নেই
কবির বুকই যথেষ্ট। "

মাথায় বইয়ের বোঝা নিয়ে দৌঁড়াতে দৌঁড়াতে
এক কুলি তখন বলে উঠল,
“ কবিতার বই লিখে পেট চলবে না,
মাথায় বই নিয়ে দৌঁড়ানোর শক্তি লাগবে।”

এক বয়সের ভারে নতজানু প্রুফরিডার সিগারেট টানতে টানতে পাশ দিয়ে যেতে যেতে বললো,
“ আজকাল লেখায় এত এত বানান ভুল থাকে,
বাসায় ফিরতে আমার প্রতিদিনই দেরি হয়ে যায়।”

এক ঝালমুড়ি বিক্রেতা পাণ্ডুলিপির ফেলে দেয়া কাগজের দিকে হাহাকার নিয়ে তাকিয়ে থাকতে থাকতে বললো,
“ এভাবে কেউ পুরোনো কাগজ নষ্ট করে,
আপচয়কারী হলো শয়তানের বন্ধু!”

এক পরিচিত ক্ষমতাবান কবি এসি গাড়িতে জ্যামে বসে বিরক্ত হয়ে ড্রাইভারকে বললো,
“ কবিতা লেখা কী এত সহজ,
দেখ ছোকড়াটা শুধু শুধু বাংলাবাজারের পবিত্র রাস্তাটা নোংরা করছে!”

এই পুরো দৃশ্যটা দেখতে আমার খরচ হয়েছিলো মোটে পাঁচ মিনিট।

বারোটা পাঁচ মিনিটে প্রচণ্ড তৃষ্ণায় বরফ ঠাণ্ডা এক গ্লাস লাচ্ছি খেয়ে বিল দিতে মানিব্যাগ বের করতেই,
মানিব্যাগের ভিতর থেকে খাপছাড়া কথা ভেসে এল বাংলাবাজারের বাতাসে,
‘আজকাল কেমন কাটছে তোমার?,
রাতের বেলায় ঘুমাও?,
না সারারাত একা একা ছাদে হাঁটাহাঁটি করো এখনো?'
‘বাসায় বাজার নেই,
বউ বাজার নিয়ে ঢুকতে বলেছে,
মনে রেখো- না হলে একটা বিশ্রী ঝগড়া লেগে যাবে।'

এই সব আজব কথা শুনতে শুনতে
আমি ঢাকা শহরে টিকে থাকার কথা ভাবছিলাম,
ভাবছিলাম ফন্দিফিকির করে এই শহরে বাঁচার কথা ।
আর মাঝে মাঝে তাকিয়ে দেখছিলাম সেই নতুন কবিকে।

কবি এক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল বাংলাবাজারের রাস্তায় পড়ে থাকা তার কবিতার বইয়ের পাণ্ডুলিপি
মানুষের পায়ের পাতায় পিষ্ট হচ্ছে,
রিকশা আর গাড়ির চাকার তীব্র চাপে রক্তাক্ত হচ্ছে,
আর একজন ‌প্রকাশক খুঁজে না পাওয়ার অক্ষমতার হাহাকারে তার স্বপ্নের নির্মম মৃত্যু।

——————-
র শি দ হা রু ন
০৪/১১/২০২২
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২২ রাত ১১:৫০
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×