somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জিএম হারুন -অর -রশিদ
আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

গল্পটা কি আপনার?

২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক দিন নিজের কোনো গল্প না থাকলে
তখন অন্য মানুষের গল্প উড়ে উড়ে আপনার শরীরে পড়বে
সেদিন পার্কে হাঁটতে গিয়ে একটি একটি পকেট ডায়েরি কুড়িয়ে পেলাম,
কোনো নাম ঠিকানা নেই
প্রথম পৃষ্ঠায় বড় করে লেখা
'এ কেমন আমার জীবন?'
কৌতূহলে দ্বিতীয় পাতায় যেতেই লেখা
-বহু দিন দেখা হয় না আমাদের
তোমার কথা ভাবতেই চাঁদপুরের বড় স্টেশনের হোটেলের দুপুরের টাটকা ইলিশ ভাজার গন্ধ নাকে ঢুকে গেলো!
তৃতীয় পাতা কাটাকুটি করা
নিচে এক লাইনে লেখা
আগের ঠিকানায় কি আছ?

তারপর কয়েক পৃষ্টা শুধু সাদা আর সাদা
তারপর আবার লেখা
ইলিশের যা দাম বেড়েছে এই বেতনে ইলিশ কেনা আর হাতি কেনা সমান
তোমার ঠিকানা না হলেও একজীবন চলে যাবে আমার।

তারপরের পৃষ্ঠাগুলোতে কিছু লেখা তারচেয়ে বেশি কাটাছেঁড়া
-কাল রাতে স্বপ্নে কে যেন জানতে চেয়েছিল,
কেন বেঁচে আছি এখনো?
আমি না বুঝেই বলেছিলাম - আরেকজনের কাঁমড়ানো আপেল আমি খাই না
ফ্রেস আপেল হলে খেয়ে দেখতে পারি
একটা ফ্রেস আপেলের জন্য বাঁচতে পারি কিছু দিন।

আবার একপাতা ছেঁড়া
পরের পাতায়
সিগারেটের দাম অযথাই বাড়ল
এখন আরো বেশি খেতে মন চায়
সমস্যা হলো শেষ দেখাতে কী যেন একটা ঝামেলা হয়েছিল তোমার সাথে
তুমি রাগ করো লাইটারটা পা দিয়ে মাড়িয়ে ভেঙে দিয়েছিল
আগুনের অভাবে এখন আর সিগারেট খেতে পারছি না,
বল তো আসলে কী হয়েছিল আমাদের?

তারপরে পাতায় আবার কাটাকুটি
পরের কয়েক পাতায় অল্প অল্প করে লেখা,
তোমার একটা চোখে আমি একদিন চোখ পেতেছিলাম
আরেকটা চোখে এখন কে বিছানা পেতে ঘুমায়?
তোমার জন্য কেনা কাজলটা এখনো বুক পকেটে নিয়ে ঘুরি।
-শরীরের উপরে কেটে রক্ত বেরুলেই সবই বলে
আহা কত লাল কত গরম!
অথচ বুকের ভিতরে রক্ত বেরুলে কেউ দেখা না!
আর সেই রক্ত আগুনের চেয়ে গরম
অদৃশ্য লাল
এই অদৃশ্য লাল আগুন রক্তই আমাদের একদিন ভালোবাসতে শিখিয়েছিল
তাই তো গত শুক্রবার বৃষ্টির দিনে নতুন একটা হলুদ পাঞ্জাবি পরে রক্ত লাল এগারোটি গোলাপ হাতে নিয়ে তোমাকে খুঁজেছি সারা শহর
হলুদ পাঞ্জাবিটা ভিজে কেন যে রঙ উঠল বুঝতেই পারিনি এখনো
সেদিনের পর থেকে লাল গোলাপে হলুদ রঙের ছোপ ছোপ দাগ
আর মুখ ছাড়া আমার পুরো শরীরই হলুদ হয়ে আছে।

তারপর আর কয়েক পাতা ‌অর্ধেক ছেঁড়া আর কাটাকাটি
কোনো শব্দই পড়া যায় না
শেষ পাতায় হঠাৎ করেই লেখা
একট ভালো চাকরি পেয়েছি
এখন নিজেকে চাকরের সর্দার মনে হয়
তুমি মানে জীবন
তুমি মানে মরণ
ঠিকানা দিও তাহলে এবারের মতো বেঁচে যাব
দেখা হলেই চাঁদপুরের বড় স্টেশনের সেই হোটেলে দুপুরের টাটকা ইলিশ ভাজা খেতে যাব একদিন।

তারপর আর কিছুই লেখা নেই সেই পকেট ডাইরিতে।
সেদিন পার্কে যাকেই পেয়েছিলাম সবাইকে ডেকে ডেকে জানতে চাইছিলাম-
দেখুন তো এই ডায়েরিটা কি আপনার?
একটা অসম্পূর্ণ গল্প আছে এখানে
গল্পটা কি আপনার?
আমার নিজের কোন গল্প না থাকায়
‌অচেনা একজন মানুষের গল্প
উড়ে উড়ে আমার শরীরে এসে পড়ল।

সেই অসম্পূর্ণ গল্পের দাবিদার এক সপ্তাহেও খুঁজে না পেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছিলাম
'গল্পটা কি আপনার।'
———————-
র শি দ হা রু ন
২৬/০২/২০২৩

সর্বশেষ এডিট : ২৭ শে ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একে একে নিভিছে দেউটি.......

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০০

একে একে নিভিছে দেউটি.......

আমার পিতৃ-মাতৃকূল এর প্রথম-দ্বিতীয় প্রজন্মের অর্থাৎ, দাদা-দাদী, মা-বাবা, চাচা-চাচী, ফুফা ফুফু এবং নানা-নানি, মামা-মামী, খালা-খালু কেউ বেঁচে নেই। মায়ের একজন চাচাতো ভাই খলিলুর রহমান(চান্দু) স্বাধীনতা যুদ্ধের... ...বাকিটুকু পড়ুন

সুরের বাঁধনে গড়া মানুষের মন

লিখেছেন খায়রুল আহসান, ০৫ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৮

সঙ্গীতের কোন ধারাতেই আমার কোন প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। অনেক ছোটবেলায় আম্মা আমাদেরকে কিছু কিছু কবিতা সুর করে মুখস্থ শোনাতেন। আমরা সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে যেতাম। এখনও সেসব সুর করে গাওয়া... ...বাকিটুকু পড়ুন

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪২

আইন প্রয়োগ নাকি অপব্যবহার? রাজনৈতিক দল নিষিদ্ধকরণ ঘিরে বিতর্ক

ইমেজ আপলোড ব্লক করে রেখেছে বিধায় এই ব্যবস্থায়

বাংলাদেশের রাজনীতিতে আবারও একটি জটিল প্রশ্ন সামনে এসেছ- আইন কি তার স্বাভাবিক গতিতে চলছে, নাকি... ...বাকিটুকু পড়ুন

যুদ্ধের মাঝেই আম্মানে তিন রাত দুই দিন

লিখেছেন ঢাকার লোক, ০৫ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:২২

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে এয়ারলাইন্স তাদের সময়সূচি পরিবর্তন করায় আমাদের জর্ডানের আম্মানে অনেকটা বিনা পরিকল্পনায় তিন রাত অবস্থান করতে হয়। আমরা যখন কুইন আলিয়া বিমানবন্দরে পৌঁছাই, তখন প্রায় মধ্যরাত।... ...বাকিটুকু পড়ুন

নারীর ক্ষমতায়নের নামে বাঙালিকে স্রেফ টুপি পরানো হয়েছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ রাত ১:৪৩


বাংলাদেশে চেয়ার একটি আধ্যাত্মিক বস্তু। শুধু বসার জন্য নয়, এটি পরিচয়ের প্রমাণ, অস্তিত্বের স্বীকৃতি, এবং কোনো কোনো ক্ষেত্রে জীবনের চূড়ান্ত অর্জন। গাড়ি থাকুক না থাকুক, বেতন আসুক না আসুক,... ...বাকিটুকু পড়ুন

×