somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাড়ছে বেওয়ারিশ লাশ ___ দেখুন কি ভয়ংকর পরিসংখ্যান

২৪ শে সেপ্টেম্বর, ২০১১ সকাল ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
*গত দশ বছরে নগরীতে ২৭ হাজার
*তিন বছরে ঢাকায় ৫৫৭৬টি
*প্রতিদিন গড়ে ১১টি বেওয়ারিশ লাশ


আঞ্জুমান মফিদুল ইসলাম ও মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিসাব অনুযায়ী -
প্রতিদিন ঢাকা শহরে গড়ে প্রায় ৬টি লাশ উদ্ধার করা হচ্ছে।
ঢাকার বাইরে আরও ৫টি।
অর্থাত্ দেশে প্রতিদিন উদ্ধার করা হচ্ছে গড়ে ১১টি বেওয়ারিশ লাশ।

রাজনৈতিক শত্রুতা, ব্যবসা ও জমিজমাসংক্রান্ত বিরোধ, সন্ত্রাসীদের অন্তর্কলহ, পূর্বশত্রুতার জের, প্রেমঘটিত বিষয় কিংবা ছিনতাইকারীর কবলে পড়ে এসব মানুষ লাশ হচ্ছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করা সম্ভব না হওয়ায় কোনো বিচারকাজ পরিচালনা করা সম্ভব হচ্ছে না। আবার লাশের কোনো পরিচয় না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হচ্ছে।

তিন বছরে ঢাকায় ৫৫৭৬টি বেওয়ারিশ লাশ উদ্ধার :
গত তিন বছরে শুধু রাজধানী ঢাকায় ৫ হাজার ৫৭৬টি বেওয়ারিশ লাশ উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বাইরের জেলাগুলোতে উদ্ধার হয়েছে আরও প্রায় ৫ হাজার বেওয়ারিশ লাশ।
আঞ্জুমান মফিদুল ইসলাম ও কোয়ান্টাম ফাউন্ডেশন এই লাশের দাফনকাজ সম্পন্ন করে।
আঞ্জুমান মফিদুল ইসলাম সূত্রে জানা যায়,
গত তিন বছরে ঢাকায় বেওয়ারিশ হিসেবে মোট ৫ হাজার ৫৭৬টি লাশ তারা দাফন করেছে।
২০১১ সালে ১ হাজার ৫৭৯ জন,
২০১০ সালে ১ হাজার ৭৮৩ জন,
২০০৯ সালে ২ হাজার ১৫৬ জন।


একই সময়ে ঢাকার বাইরে আঞ্জুমান মফিদুল ইসলাম ও কোয়ান্টাম ফাউন্ডেশন আরও ৫ হাজারের মতো বেওয়ারিশ লাশ দাফন করেছে।

চট্টগ্রামে গত তিন বছরে ৮৮১টি বেওয়ারিশ লাশ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম চটগ্রাম ব্রাঞ্চ।
এর মধ্যে ২০০৮ সালে ৩০৫টি,
২০০৯ সালে ২৯৬টি ও
২০১০ সালে ২৮০টি বেওয়ারিশ লাশ দাফন করেছে তারা।

খুলনায় গত তিন বছরে ৯৯টি ও পাবনায় ৭০টি লাশ দাফন করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম।
এছাড়া ঢাকার বাইরের ৪৩টি শাখা প্রায় ৪ হাজার বেওয়ারিশ লাশ দাফন করেছে।

মেডিকেল মর্গে ঠাঁই নেই :
হঠাত্ বেওয়ারিশ লাশ বেড়ে যাওয়ায় মর্গে লাশের ঠাঁই হচ্ছে না। ফলে দ্রুত লাশ দাফন করে ফেলতে হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের ফ্রিজে ১২টি লাশ রাখার ব্যবস্থা রয়েছে বলে জানান ডোম মো. সেকান্দর। তিনি জানান, আগে যেখানে প্রতিদিন দু-তিনটি লাশ আসত সেখানে এখন ৬ থেকে ৭টি বেওয়ারিশ লাশ আসছে।

সাভার, আশুলিয়া ও রেললাইনের পাশে বেওয়ারিশ লাশ :
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, সবচেয়ে বেশি বেওয়ারিশ লাশ উদ্ধার হয় সাভার, আশুলিয়া ও রেললাইন থেকে। ইদানীং হত্যা করে লাশ রেললাইনে রেখে যাওয়ার কৌশল নিয়েছে দুর্বৃত্তরা। পরিকল্পিত হত্যাকাণ্ডকে আত্মহত্যা হিসেবে সহজে চালিয়ে দেয়া এবং চেহারা বিকৃত করার কৌশল হিসেবে রেললাইনে লাশ ফেলে রাখা হচ্ছে।

অনেকের লাশও মিলছে না :
একদিকে বেওয়ারিশ লাশ বাড়ছে, অন্যদিকে নিখোঁজ হওয়ার পর অনেকের লাশও মিলছে না।

সূত্র "আমার দেশ" : Click This Link

গত দশ বছরে ২৭ হাজার নগরীতে বাড়ছে বেওয়ারিশ লাশ

রাজধানীসহ সারাদেশে দিনে দিনে অজ্ঞাত লাশের সংখ্যা বাড়ছে। জানা যায়, পর্যাপ্ত প্রচারণা ছাড়াই অজ্ঞাত লাশগুলোকে নির্দিষ্ট সময়ের আগেই বেওয়ারিশ হিসেবে চিহ্নিত করে করা হয় দাফন। সূত্র জানায়, গত ৫০ বছরেরও অধিক সময়ে আজিমপুর, মিরপুর ও জুরাইন কবরস্থানে দেড় লক্ষাধিক বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে। বর্তমানে গড়ে প্রতিদিন ১০-১২টি লাশ দাফন করছে আঞ্জুমান মফিদুল ইসলাম।

বিভিন্ন মর্গ সূত্রে জানা যায়, গত বছরের তুলনায় এ বছর বেওয়ারিশ লাশের সংখ্যা ছিল দেড়গুণ। গোয়েন্দা সংস্থার আলোকচিত্রী শাখার তথ্য অনুযায়ী,
২০০৭ সাল থেকে ২০১১ সালের জুন পর্যন্ত বেওয়ারিশ লাশের ছবি সংরক্ষণ করা হয় ১৭৮৪টি,
আঞ্জুমান মফিদুল ইসলাম সূত্রে জানা যায়,
বেওয়ারিশ হিসেবে ২০০০ সাল থেকে ২০১১ পর্যন্ত তারা দাফন করেছেন ২৭২১০টি অজ্ঞাত লাশ।

সূত্র "অপরাধ কন্ঠ" : Click This Link
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×