আসুন দেখে নেই ইলিশ যখন সামাজিক মর্যাদা নির্ধারক হয় তখন কে কোন শ্রেণীতে পরে
উচ্চবিত্তঃ এরা হচ্ছে সাগর পাড়ের জেলেরা,অর্থাৎ যারা সরাসরি ইলিশ আহরণে জড়িত তারাই এই শ্রেণীর অন্তর্ভুক্ত। তারা মূলত খাওয়ার চেয়ে ইলিশ বিক্রিতে সাচ্ছন্দ বোধ করেন।
মধ্যবিত্তঃ এরা হচ্ছে দেশের সবচেয়ে ধনী ব্যাক্তি(মন বা জ্ঞানের দিক দিয়ে নয়)। মূলত এরাই ইলিশের দাম বাড়ানোর ক্ষেত্রে বেশী দায়ী। কারন কে কতো বেশী দাম দিয়ে আনল সেই প্রতিযোগিতায় নেমে ইলিশের বাজারে তারা আগুন লাগিয়ে দেন। এই গবেট গুলোই ১ হালি ইলিশ কিনে আনেন ৩২ হাজার টাকা দিয়ে।
নিম্নবিত্তঃ আমাদের সমাজের মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরাই এই বিত্তের সদস্য। নববর্ষের ২ বা এক মাস আগে সস্তায় ইলিশ কিনে ফ্রিজ পুরে রাখা এদের প্রধান বৈশিষ্ট। নববর্ষের মানে পহেলা বৈশাখ এর আগের প্রহরে কাওরান বাজার এর মাছের আড়তে এদের দেখা যায় না কারন ১ হালি ইলিশের দাম তখন এদের ২ মাসের বেতনের সমান হয়ে যায়
তালিকায় তিনটি শ্রেণী রাখা হল। বাদ দেয়া হল দেশ গড়ার আসল কারিগর মানে খেটে খাওয়া দিন মজুরদের। কারন আমার তালিকা করা হয়েছে তাদের নিয়ে যারা কম বেশ ইলিশ খেয়ে থাকেন, কিন্তু দুঃখের ব্যাপার হল যে, আজ কেও একজন যখন ৩২ হাজার টাকায় ইলিশ কিনে নিচ্ছে ঠিক সেই সময়েই তার মতোই একজন মানুষ ইলিশ তো দূরে থাক সাধারণ পান্তা ভাত ও যোগার করতে হিম শিম খান।
তালিকার বাইরে থাকা সেই সব ইলিশ চোখে দেখা অথচ ইলিশ চেখে না দেখা মানুষদের প্রতি স্যালুট জানাই, জানাই "শুভ নববর্ষ"
নববর্ষের শুভেচ্ছা সবাইকে
সর্বশেষ এডিট : ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




